মাত্র ৯ মাসে স্বাধীন করে ফেলেছি পুরো দেশটা কে, অথচ আজ ৪২ বছরে ও গোছাতে পারি নি দেশকে। একটা সময় হানাদারদের আগুন থেকে মানুষ কে বাচাতে রক্ত দিয়েছি আমরা , আজ আমরাই সে মানুষ গুলোকে পুড়িয়ে মারছি । এক সময় আন্দোলন করেছি মা কে বাচাতে, দেশকে বাচাতে; আজ আমরাই আন্দোলন করছি নিজে বাচতে,নিজের পেট বাচাতে। ক্ষুধা, দরিদ্রতা, ট্রাফিক জ্যাম, বিদ্যুৎ সমস্যা, পানি সমস্যা, গ্যাস সমস্যার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে এগিয়ে যাচ্ছি আমরা । আবার এই আমরাই প্রতি বছর পোষাক, পাট, চা, চামড়া, জাহাজ রপ্তানি করে কোটি কোটি বৈদেশিক মূদ্রা অর্জন করছি।
হাজার সমস্যার পর ও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। সীদ্ধান্ত এখন আমাদের। কোন দিকে নেব দেশ কে?? সমৃদ্ধি নাকি ধ্বংসের পথে??? এক একটা আপনি, এক একটা আমি মিলেই পুরো এই বাংলাদেশ। -“আমরাই বাংলাদেশ”
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



