যে শিশুটি আজ রাস্তায় দড়িয়ে হরতাল পালন করছে, পিকেটিং করছে, সে জানে না হরতাল কি ,পিকেটিং কি??? সকাল থেকে রাস্তায় নামতে হবে,২-৪ টা গাড়িতে আগুন দিতে হবে, ইট- পাটকেল ছুড়তে হবে। বিনিময়ে বিকেলে ৬০-৭০ টাকা পেয়ে যাব,পেট টা ঠান্ডা হবে।
যে ছেলেটা বাস হেলপারী করে পেট চালায়,সে ও বোঝেনা হরতাল কি। সে বোঝে, আজ গাড়ির চাকা ঘুরবে না। সারাদিন না খেয়ে সময় গুনতে হবে।
যে লোক ২-৪ টা মিল ইন্ড্রাষ্টিজ এর মালিক, সে বোঝে না হরতাল কি। সে বোঝে তার ইমপোর্ট- এক্সপোর্ট বন্ধ। সে হিসেব করে ব্যবস্যায় এতো কোটি টাকা লস।
যে আমার মত সাধারন ছাত্র, সে হিসেব করে না একদিনের হরতালে দেশের কতো টাকা ক্ষতি। সে শুধু বোঝে কাল ক্লাশে যেতে হবে না, বাড়িতে বসে আরামচে অবরোধ নিয়ে ফেসবুক স্ট্যাটাস- ব্লগ লেখা যাবে।
--আমরা কেউ দেশের চিন্তা করি না, কেউ দেশের মানুষ কে নিয়ে ভাবি না। আমরা সবাই নিজের স্বার্থ নিয়ে ভাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



