শুভেচ্ছা আমাদের নয়, শুভেচ্ছা জানান যে বৃদ্ধ লোকটা রিক্সা বেয়ে আপনার গন্তব্যে পৌছায় দিয়ে ২ টাকার জন্য গালে চড় খায়।
>> শুভেচ্ছা জানান তাকে, যে লোকটা খাড়া দুপুরে ঠেলাগাড়ি বেয়ে আপনার বাড়ির ছায়ায় বিশ্রাম নিতে গিয়ে মার খায়।
>> শুভেচ্ছা জানান সেই লোকটিকে, যে জীবননাশের শঙ্কা নিয়ে ও প্রতিটি ইটের সুনিপুন গাথুনিতে সুউচ্চ দালান গড়ে আপনাকে নিরাপত্তা দেয়।
>> শুভেচ্ছা জানান সেই লোকটা কে , যিনি সারাদিন খা খা রোদে ইট ভেঙ্গে আপনার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইতে এসে দারোয়ানের কাছে মার খেয়ে ফেরে।
>> শুভেচ্ছা জানান সেই শিশুকে, যে আপনার সব মালামাল ট্রেনে তুলে দিয়ে ও ৫ টাকার একটা নোটের অপেক্ষায় থাকে।
>> শুভেচ্ছা জানান সেই মেয়েটিকে যে, সারাদিন আপনার বাসার কাজ করে ১০ মিনিট বিশ্রামের অনুমতি চেয়ে বিনিময়ে পায় কিল ঘুষি আর চুলের মুঠি ধরে প্রহার।
>> সালাম জানান সেই বাবা মা ছেড়ে আসা সেই প্রতিবাদহীন মেয়েটিকে, যে আপনার হাজারো অত্যাচার সহ্য করে ও আপনার সন্তানদের মায়ায় আপনার বাসায় মেঝেতে তে পড়ে থাকে।
>> শুভেচ্ছা জানান সেই মেয়েকে, যে আপনার সামান্য একটা কাচের গ্লাস ভাঙ্গায় গরম খন্তির ছ্যকায় গাল পুড়ে ফেলে।
... স্মরন করুন রানা রানা প্লাজার সেইসব শ্রমিককে যারা নিশ্চিত জীবননাশের কথা জেনে ও আপনার চাপে ওই দালানে কাজ করত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



