হিন্দুদের বাড়ি পোড়ালেই কি আর না পোড়ালেই পোড়ালেই কি, আমার বাড়ি তো পোড়ায় নি...
শীতলক্ষা নদীতে লাশ পাওয়া যাক আর মাথা পাওয়া যাক আমার কি??? আমার শরীর তো অক্ষত!!
ব্যংক ডাকাতি হোক আর ৪ হাজার কোটি টাকা খোয়া যাক আমার কি হবে?? আমার বাপের টাকা তো খোয়া যায় নি!!
...তিস্তার পানি থাক বা না থাক , আমার বাড়ির পাশে তো দিঘি ভর্তি পানি আছেই!!
যুদ্ধাপরাধীর বিচার হোক বা না হোক আমার কি?? যুদ্ধে তো আমার বাপ- মা কে মারে নি!!
পদ্মা সেতু হোক বা সব টাকা লুট হোক , আমার অত মাথা ব্যথা কেন?? আমার বাড়ির পাশে তো পদ্মা সেতু হবে না!!!
রাস্তায় বিশ্বজিত মরুক আর সীমান্তে ফেলানী মরুক , আমার ভাই বোন ও আরামচে দিন কাটাচ্ছে।
ধর্ষনে সেঞ্চুরী হোক আর হাফ সেঞ্চুরী হোক তার প্রতিবাদ করে আমি মরব কেন?? আমার মা বোন তো ভালই আছে...
কাকে ভারত থেকে বের করে দিল আর কাকে বাংলাদেশ থেকে তাড়ালো তা দিয়ে আমি কি করব??? আমাকে তো আর তাড়াচ্ছে না!!
খুলনা নিয়ে নেক বা সিলেট নিয়ে নেক তা জেনে আমার কি হবে?? আমার এলাকা তো সেফ ...
না, কখন ও না... খুলনা নিলে আমি পড়ব কোথায়???? হবে না... প্রতিবাদ, লড়াই, আন্দোলেন নামতে হবে ...
...আমরা সবাই স্বার্থপর রে ভাই, ভীষন স্বার্থপর আমরা...
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৪ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



