খুব অবাক লাগে যখন দেখি মানুষের মধ্যে থেকে নূন্যতম sympathy, respect উঠে গেছে। একটা মানুষকে জবাই করে হত্যা হলো। কিভাবে তাকে নিয়ে মানুষ স্ট্যাটাস দেয়, “আরেকটা পড়ল , চমৎকার, মুসলমানরা পশু কুরবানী করতে করতে এখন মানুষ কুরবানি করতে ওস্তাদ হয়ে গেছে!!"
---
‘খুন’ শব্দটা এখন আর খুব অবাক হওয়ার মত কিছু না! মানুষ ‘ফাসি’ দিয়ে হত্যা করে, মুখের ভেতর বিষ দিয়ে পথের কাটা দূর করতে পারে। নদীতে ফেলে দিয়ে ডুবিয়ে দিয়ে মারে। মাথায় বাড়ি দিয়ে মারতে ও খুব জোরে আঘাত করতে হয় না... আর বেশি রাগ হলে শরীরের উপর গাড়ি চালিয়ে দিতে পারে। ব্যাস,... কিন্তু একজন মানুষ কিভাবে পারে একজন মানুষকে জবাই করে হত্যা করতে?...কিভাবে পারে একটা জ্যান্ত মানুষের গলা কেটে আলাদা করতে?... মানুষের হার্ট কতো শক্ত হয়? এদের কি দিয়ে তৈরি করা হয়েছে?
...
জীবনে কখন ও মুরগী জবাই করা দেখি নি। কখন ও কুরবানীর পশু জবাই এর সময় পাশে থাকি না। বুকটা কেদে ওঠে... খুব কষ্ট হয় পশু গুলোর জন্য...
শুনেছি কাকের মাংস কাক ও খায় না, তাহলে আমরা মানুষ হয়ে কিভাবে পারি একটা মানুষের মাংস খেতে? মানুষ না সৃষ্টির সেরা জীব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




