somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তুনের শাখা , Kalashnikov ও আমার শঙ্কা

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমৃত্যু যে ডরেনি মৃত্যু সে তো মহান আরাফাত
আবু আম্মর রইবে অমর ফিলিস্তিন জিন্দাবাদ।
আল আকসার উর্ধ্বে উড়াব বিজয় নিশান অবশ্যই
প্রাণ যদি যায় যাক তবু ভাই ন্যায়ের বিজয় সুনিশ্চয়।।”

আরাফাতের মৃত্যুর পর অত্যন্ত্য মূমুর্ষ আবেগে এই পংক্তিমালা রচনা করি। ২০০৪ সালের ১০ই নভেম্বর আমার 2nd Year Final Exam.. শেষ হয়। পরদিন সকালে অর্থাৎ ১১ই নভেম্বর যখন আমার এক আতœীয় বাসায় যাই তখন সময় অতিবাহনের জন্য TV On করি। Channel বদল করতে করতে যখনBBC তে যাই তখন সেখানে আরাফাতের মৃত্যু সংবাদ প্রচারিত হচ্ছিল `Arafat Dead’’। খবরটি দেখা মাএই অনুভূতিগুলি Automatically শিথিল হয়ে গেল। সত্যি বলছি বুক ফেটে কান্না আসার অনুভূতি অনুভব করছিলাম। নিস্তব্ধ এক গম্ভীরতা আমাকে ছেয়ে ফেলল। মনে হল একান্ত আপনার কাকে জানি হারালাম।এই ইয়াছির আরাফাতের সাথে আমাদের যাত্রা বঙ্গবন্ধুর হাত ধরে। সে সম্পর্ক ছিল বন্ধুত্বের, সেই থেকে সে ছিল আমাদের বন্ধু। এরপর প্রেসিডেন্ট জিয়ার আমলে তা পরিণত হল ভ্রাতৃত্বে, সেই থেকে সে ছিল আমাদের ভাই, আতœার আতœীয়।

তখন রমজান মাস চলছিল। আমার সাথে ১৫০০ টাকা ছিল ঈদের কেনাকাটা করার জন্য, কিন্তু সে টাকা নিয়ে আমি শাহবাগের রাস্তায় রাস্তায় হেঁটেছি। মনে হচ্ছিল আরাফাতের মৃত্যু আমার ঈদ আনন্দেরও মৃত্যু ঘটাল। একরকম বিবেকের তাড়না অনুভব করছিলাম। রমজানের সে ঈদ আমি নতুন বস্ত্র ছাড়াই পাড় করে দেই।

এ হল সেই আরাফাত যে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমৃত্যু সংগ্রামের পণ করেছিল; এ হল সেই আরাফাত যে দানবীয় শক্তির কাছে মাথা নত না করে আমৃত্যু তার সংগ্রাম চালিত করেছিল; এ হল সেই আরাফাত যে ছিল শুধু ফিলিস্তিন নয়, বিশ্বে মুক্তিকামী জনগনের অন্যতম প্রেরণা ও প্রতীক; এ হল সেই আরাফাত যে জাতিসংঘে গিয়ে বলেছিল,‘আমার এক হাতে জয়তুনের শাখা অন্য হাতে কালাসনিকভ, দয়া করে আমার হাত থেকে জয়তুনের শাখা ফেলে দিবেন না’; এ হল সেই আরাফাত যে কোনদিন মদ্য স্পর্শ করেনি, অন্যান্য আরব শাসকদের মত ভোগবিলাসের জীবন বেছে না নিয়ে শয্যা পেতেছিল বাঙ্কারে বাঙ্কারে; এ হল সেই আরাফাত যাকে আমি অন্তর দিযে অনুভব করতাম;সেই আরাফাত সেদিন দুনিয়া থেকে বিদায় নিল তার দীর্ঘ সংগ্রামী জীবনের অবসান ঘটিয়ে।

আরাফাতের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হয় না। মনে হয় সূক্ষ্ম কৌশলের মাধ্যমে তাকে হত্যা করা হতে পারে । যে আরাফাতকে আমরা ফিলিস্তিন থেকে হাসিমুখে প্যারিসের সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য যেতে দেখলাম সে আরাফাতের মৃত্যু ঘোষিত হল তার ২/৩ দিন পরই! কেমন জানি রহস্য মনে হয় !!

মূলত আরাফাত ছিল ফিলিস্তিনি ঐক্যের প্রতীক। আরাফাতের জীবদ্দশায় সেখানে হামাসসহ আরো কিছু স্বাধীনতাকামী সংগঠনের উদ্ভব হয়েছিল, কিন্তু ফিলিস্তিনি জনতার মাঝে আরাফাতের সর্বঅবিসংবাদিতাকে কেউ চ্যালেঞ্জ করার দুঃসাহস কোনদিন দেখায়নি। আর তাই ফিলিস্তিনি ঐক্যে ফাটল ধরাতে ইহুদি মার্কিন চক্র বহুদিন থেকেই চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আরাফাত জীবিত থাকাকালীন তা সম্ভব নয় বুঝতে পেরেই তারা কৌশলে তাকে হত্যার পথ বেছে নেয় বলে আমার মনে হয়। কারন আরাফাতের মৃত্যুর পর ফিলিস্তিনের সা¤প্রতিক অনৈক্যই তার প্রমান। যে ফাতাহ্ বা হামাসের বন্দুক তাক করা থাকত ইসরাইলি হায়েনাদের দিকে, সে বন্দুক আজ তাঁক করা একে অন্যের দিকে; যা ফিলিস্তিনি অনৈক্যকেই দীর্ঘায়িত করছে। আর ঐক্য ছাড়া স্বাধীনতা অসম্ভব। আমার স্বদেশভূমিই তার প্রমান।

‘ফিলিস্তিন’ নামক একটি কবিতায় আমি বলেছি যে স্বাধীনতার শর্ত হল " রক্ত-অশ্র“-ত্যাগ ”,আলোচনার টেবিলে স্বাধীনতা ভন্ডামি ছাড়া আর কিছু নয়। ভারতবর্ষের স্বাধীনতা আলোচনার টেবিলে আসেনি। যদি আসত তবে ১৮৫৭’র প্রথম স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ক্ষুদিরাম,ভগৎসিং,সূর্যসেন হয়ে সর্বশেষ নেতাজী সুভাষের আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার বীর সেনানীর আতœত্যাগের প্রয়োজন হত না; আন্দামান, নিকোবারের নাম ইতিহাসে উচ্চারিত হত না। ইতিহাসকে অস্বীকার করা যায় না। কোন শান্তিই শান্তির পথ দিয়ে আসেনি। আরাফাত তা জানত। সে কারনেই আমৃত্যু স্বাধীনতা না আসা পর্যন্ত তিনি সশস্ত্র সংগ্রামের পণ করেছিলেন, কিন্তু বিশ্ব একমেরুকেন্দ্রিক হওয়ার পর বিশেষত ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে সাদ্দাম হোসেনের পরাজয় এবং এই যুদ্ধে সাদ্দামকে সরাসরি সমর্থনের জন্য পরবর্তীতে আরাফাতকে বাস্তব কারনেই নমনীয় হতে হয়। যার কারনে আমরা তাকে ১৯৯৩ সালে আলোচনার টেবিলে অসলো শান্তি চুক্তি মেনে নিতে দেখি। আর আলোচনার এই টেবিলই ফিলিস্তিনের ন্যায্য স্বাধীনতাকে আরো দীর্ঘায়িত করল। পরবর্তীতে ইন্তিফাদা হল, ফিলিস্তিনিরা আবার রক্ত দিল, রাজপথে ট্যাঙ্কের সামনে ফিলিস্তিনি শিশু পাথর হাতে দাড়াল, পিতার কাঁধে উঠল পুত্রের ভারী লাশ, মাতার চোখে ঝরল অশ্র“; কিন্তু জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের সেই ন্যায্য স্বাধীনতা আজো আসল না। তারপরেও ফিলিস্তিনি জনতার ঐক্য টিকে ছিল। আর আরাফাত ছিল এ ঐক্যের প্রতীক, কিন্তু আরাফাতের মৃত্যু এ ঐক্যেরও মৃত্যু ঘটাল। তাই আরাফাতের চলে যাওয়াতে যত না মর্মাহত হলাম, তারচেয়ে বেশী শঙ্কিত আজ আমি ফিলিস্তিনের ন্যায্য স্বাধীনতাকে নিয়ে।

তারপরেও স্বপ্ন থাকে, আর এ স্বপ্ন হল দানবের বিরুদ্ধে মানবের বিজয়ের স্বপ্ন। ইতিহাস তাইতো বলে ((Thereafter we have a dream. This dream is the victory of mankind against demon. History says it)
ফিলিস্তিন জিন্দাবাদ!
ইন্তিফাদা জিন্দাবাদ!
২০০৫ ইং আরাফাত অমর হোক !!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×