ক্যাসেটটা নিয়মিত বেঁজে চলেছে
একটার পর একটা গান
শোষন নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে
জেগে উঠার আকাঙ্খায়
ভূপেনের সুরেল প্রতিবাদ!
কিন্তু এসময় হটাৎ
আসলো মনে তিনটি নাম।
পিটু, হাবিব আর সাগর!
দুইজন ফুটবলার আর একজন
অঙ্কে পটু! পিটু ছিল আমার
রক্তের ভাই, সাগর ছিল স্ট্রাইকার মেট
আর হাবিব ছিল প্রতিবেশী। কিন্তু তিনজনই ইতিমধ্যে মৃতের তালিকায় উঠিয়েছে নাম!!
তিনটি অস্বাভাবিক মৃত্যুর ইতিবৃত্তের
রচয়িতা ওরা!
কি এমন বুঝত ওরা! খাওয়া-খেলা-বেড়ানো গোলমেলে রাজনীতি!
এইতো তিনটি তাজাঁ প্রাণের সাধাঁসিধেঁ জীবন!
সাগর, পিটু আর হাবিবের হাসিমুখ তো
আজো চোখে ভাসে
মাঠে জেলখানায় আর বাসায়।
সাগরের একটি সবুজ জার্সি ছিল
পিটুর ছিল কলম আমার সংগ্রহে,
আর হাবিবের ছিল হাসিমুখ নেড়ে মাথা
আর "কেমন আছিস" বলে সম্বোধন!
সবই আজো টাটকা মগজের গুদামে
ওখানেই এই স্মৃতিগুলো থাক অনাদিকাল!
ওষুধ ছিটিয়ে ওগুলোকে তাঁজা রাখার
কিই বা দরকার পঞ্জিকাক্রমে প্রতিবার!
বরং ক্ষনে অনুক্ষনে ওরা আসে আর
মনে করিয়ে দেয়, আর আমি বলি
তোমাদের ভূলি নাই ভূলবোনা,
ভূলবোনা যখন
ঘরে-স্টেডিয়ামে-লালরঙ্গা জেলখানায় বা গোরস্তানে দাঁড়িয়ে আমি,
তোমরাতো এসব জায়গায় আজো ঘুরে বেড়াও
আর ডাঁকো আমাকে, আমি ছুটে যাই
না ডাকলেও যাই! কারন আমিতো জানি
ওসব জায়গায় তো তোমরা আমারি প্রতিক্ষায়
বিদ্রোহের রক্তরাঙা আঙিনায়!!
যেমন আমি রাতজাঁগা বহুদিন ঊষাকালে
প্রভাতরবির মাঝে দেখি
"বিপ্লব দীর্ঘজীবি হয়!
বিপ্লব দীর্ঘজীবি হয়!
বিপ্লব দীর্ঘজীবি হয়!"
রচনাকাল ১৭ই অক্টোবর, ২০০১ ইং
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




