আমার ফেসবুক ওয়ালে নিয়মিত বিরতিতে কিছু সরলোক্তি প্রকাশ করি। যা এখানে কিস্তি আকারে দেয়ার প্রচেষ্টা পেলাম....
২১.
একদিন মানুষ হব, এই স্বপ্নটাই যদি মানুষ দেখত।
২২.
মানুষের সবচেয়ে প্রিয় মুখটা থাকে আয়নার ওপাশে।
২৩.
আচার-আচরনের কাছে সৌন্দর্য ম্লান হয়ে যায়।
২৪.
প্রকাশের সীমাবদ্ধতা থেকে অশ্লীলতার শুরু।
২৫.
আমি সুখী, কারন-আমার সাথে কেউ দুর্ব্যবহার করলে আমি দ্রুত ভুলে যাই।
আমি দুঃখী, কারন-আমি কারও সাথে দুর্ব্যবহার করলে ভুলতে পারি না।
২৬.
কষ্ট মানুষের জীবনিশক্তিকে উজ্জীবিত করে; দু:খ মানুষের জীবনিশক্তিকে বিনষ্ট করে।
২৭.
মানুষ শৃঙ্খলা পছন্দ করে কিন্তু বিশৃঙ্খলা করতে ভালবাসে।
২৮.
আশা করতে দোষ নেই; আশা ধরে বসে থাকায় দোষ।
২৯.
আপনার বন্ধুর সামর্থ্য বিশেষ করে বুদ্ধিমত্তা সম্পর্কে পরিপূর্ণ ধারনা রাখুন।
৩০.
বাঙগালীর সবচেয়ে মুখরোচক আলোচনা হলঃ রাজনীতির আলোচনা।
#
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



