somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

আমরা কেমন মানুষ? পর্ব-০৩

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচ.

একটা সমাজে সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে ছাত্র/ছাত্রীরা।নিয়মিত স্কুলে ক্লাস, ক্লাস শেষে শিক্ষকের বাসায় প্রাইভেট কোচিং, তারপরে বাসায় টিউশন মাস্টারের কাছে পড়ালেখা। পড়ালেখা আর পড়ালেখা। দম নেওয়ার কোন ফুসরৎ নেই।
দেখতে কি যে ভাল লাগে, আহা!

কিন্তু...
এত টাইট শিডিউলে তারা কি শিখছে?
ক্লাসে, কোচিং- এ, টিউশনে?
এত তদারকিতে কি শিখছে তারা?
শতকরা হিসাবে কত ভাগ প্রকৃত শিক্ষা পাচ্ছে?
কি পাচ্ছে তার হিসাব করতে গেলে গোলমাল পাকাবে।

তবে- নিশ্চিত-
তারা নীতি-নৈতিকতা শিখছে না,
সামাজিকতা শিখছে না,
পড়ালেখার বেসিক শিখছে না,
সমস্যা সমাধানের মানসিকতা ধারণ করছে না,
স্বপ্ন দেখছে না,
পরিবর্তনের সাথে কিভাবে খাপ খেতে হয় তা শিখছে না,
ভিন্ন মতকে কিভাবে সম্মান দেখাতে হয় তা শিখছে না,
সমাজ পরিবর্তনের মানসিকতা অর্জন করছে না,
ঘটনার প্রাসজ্ঞিকতা ধরতে শিখছে না,
ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বেরুতে পারছে না;

এমন কি যে শিক্ষকের কাছে দিন রাত পড়ালেখা শিখছে বলে দাবী করছে সেই শিক্ষককে কিভাবে সম্মান দেখাতে হয় তাও শিখছে না।
খুব কমই দক্ষতা অর্জন করছে। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। চাকরীদাতাদের হা-হুতাশ দেখলে এ ব্যাপারে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়।

তাহলে স্পষ্ট দেখা গেল এসকল প্রচেষ্টার কোন ভ্যালু নেই। শুধু শুধু আমরা এফোর্ট দিচ্ছি। কাঙ্খিত ফলাফল পাচ্ছি না।
দেশ, সরকার, সিস্টেমের দোষ দিয়ে লাভ নেই। এরা কেউ ত্রাতা হিসেবে আসবে না। নিজের পরিবর্তনটা নিজে করার প্রচেষ্টা হাতে নিতে হবে।

আসুন সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমকে কাজে লাগাই।
Grow with Dream!

ছয়.

জীবনের আয়োজন টিকিয়ে রাখার দায় মাথায় নিয়ে মানুষের প্রত্যহ ছুটে চলা।

ক্লান্ত, শ্রান্ত মনে গৃহের প্রশান্তির স্বপ্নে নিত্য লোকাল বাসের যাত্রী।
রাস্তায় জ্যাম লাগবেই। লাগার যৌক্তিক কারণ থাকতেই হবে এমন মাথার দিব্বি কেউ দিয়েছে বলে আমার জানা নেই। তাছাড়া কারণ খোঁজার ইচ্ছাও আমার নেই।

আজ জ্যামে পড়ে একটা বিষয় মনে উদয় হল।
আমরা সবাই বিষয়টা হয়ত খেয়াল করেছি। পিঁপড়ারা যখন চলাফেরা করে তখন দেখা যায় এক লাইনে সারিবদ্ধভাবে তারা যাচ্ছে। অথচ তাদের চারপাশে বিস্তৃত জায়গা পড়ে আছে। তারা এলোমেলোভাবে কারও আগে কেউ যেতে হুড়োহুড়ি করে না।
অথচ রাস্তায় বেশিরভাগ সময় গাড়ি বা পথচারী শুধু এলোমেলো বিশৃঙ্খল চলাচলের কারনে, রং সাইড দিয়ে ওভারটেক করতে যাওয়ার কারনে জ্যাম দীর্ঘায়ত হয়।

তখন মনে হয়, ইহার চেয়ে হতেম যদি কালা কালা লাল পিঁপড়া!
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×