somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

আমরা কেমন মানুষ? পর্ব-০৪

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত.

আপনার নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখুন।

মানুষ যে কত জঘন্যভাবে ভাবতে পারে তা ফেসবুক না থাকলে জানা হত না।

কিছু টিনএজ পোলাপান আছে, ফেসবুকে এদের প্রকাশিত চিন্তাধারা রীতিমত আতঙ্কজনক।

কিছু সো কলড বুদ্ধিজীবী আছে এরা কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করতে নিজের নীতি বিসর্জন দিতেও বদ্ধ পরিকর।

কিছু আছে সারাদিন শুধু সেলফি আপলোড দিবে। কাত হয়ে চিৎ হয়ে জগত মাত করে দেয়ার গুরু দায়িত্ব এদের উপর বর্তায়।

কিছু আছে সারাদিন অন্যের পোস্ট শেয়ার দিবে। কি পোস্ট সেটা বিবেচ্য বিষয় নয়। ছবিতে লাইক, শেয়ার দিলে ইমু(শব্দটা হল ইমো) নাম্বার দিব। শেয়ার না দিয়ে থাকা যায়?

আর এক ধরনের পাবলিক আছে এরা অন্যের লেখা কপি করবে কিন্তু কার্টেসি দিবে না। বললে ক্যাবলার মত বলবে ভাই ভুলে গেছি। এই ভুলের ধারাবাহিকতা তারা সগৌরবে বজায় রাখে।

তাই নিজের আঙিনায় আগাছা দেখলে ঝেটিয়ে বিদায় করার কোন বিকল্প নেই।


আট.

ইংরেজিতে একটা কথা আছে, Sin begets sin. এক পাপ দশ পাপের জন্ম দেয়।

কিছু মানুষ সচেতনে বা অবচেতনে তার জীবনে এমন এক ভুলের বৃত্তে ঢুকে পড়ে যে সে ভুলের পঙ্কিলতায় পাক খেতে খেতে তা ভুলের গন্ডি পেরিয়ে পাপের ইমারত তৈরি করে ফেলে।

সে ভুলগুলো খুব সহজ সাধারণ ভুল। যেমন, বন্ধুত্বের ভুল,
জীবনসঙ্গী নির্বাচনে ভুল,
পেশা নির্বাচনে ভুল।

এ বিষয়গুলো ছাড়া বাকিগুলোকে হয়তো খুব সহজে উৎরানো যায়।

কিন্তু উল্লিখিত ভুলের বৃত্তে যে একবার পড়েছে সেই জানে চোখের জলের দাম।

রামধনুর বর্ণিল পৃথিবীটা তখন এক আঁছড়ে সাদা আর কালোয় তৈরি করে অদ্ভুত এক নয়া দিগন্ত।

সেখানে সচেতনভাবেই একা থাকতে হয়, একাকি লড়তে হয়, সাথে থাকে বিচ্ছিরি একপ্রস্থ অতীত আর তার প্রেতাত্মার জমজ ছায়া যা সময়ের প্রতিটি অনুক্ষণে শুধু তারিয়ে তারিয়ে বেড়ায়।

তবে কিছু মৌসুমি করুণা হয়ত কপালে জোটে কিন্তু তা দিয়ে কপাল খোলে না। বরং স্যাঁতস্যাঁতে এক ঘা ঘাড়ের উপর আকুলি বিকুলি করে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×