somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

আমরা কেমন মানুষ? পর্ব- ০৫

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নয়.

আমার দেখায় এ সমাজের প্রতিটি মানুষই সচেতন, প্রতিবাদী। তবে নিজের বেলায় নয় অন্যের বেলায়।

সামাজিক কোন অসংগতি বলেন, দুর্নীতি বলেন, ঘুষের লেনদেন বলেন সর্বোপরি যে কোন ধরনের অসামাজিক কর্মকান্ড নিয়ে সকল শ্রেণির, সকল বয়সের মানুষ খুবই সচেতন।

সে সচেতনতা শুধু পড়শির বেলায়, এক কথায় নিজে বাদে অন্য সকলের বেলায়।

অথচ
বাবা সকালবেলা কাঁচাবাজার করতে যে পাঁচশত টাকা দিয়েছে সেখান থেকে তিরিশ টাকা মেরে দিয়েছি। তাতে দোষ হবে কেন? ওটাতো আমার বাবার টাকা?

ব্যাংকে বা ডাক্তারের সিরিয়ালে লাইনে অপেক্ষা করতে কে চায়? দিয়ে দেই পঞ্চাশ টাকা। সিরিয়াল বাদ। আমি ভিআইপি।

এরকম হাজার হাজার উদাহরণ দিয়ে শেষ করা যাবে না।

আমরা যে কোন বিষয়কে ভাবি নিজেদেরকে ঐ বিষয় থেকে বাদ দিয়ে।

যে কোন সিস্টেমের সমালোচনা করি নিজেকে ঐ সিস্টেমের বাইরে রেখে।

নিজের মধ্যে এ সমস্যাগুলো থাকার দরুন আমাদের সমালোচনাগুলো কার্যকর হয় না। কোন অপরাধের খুব সহজে বিচার হয় না।

চায়ের দোকানে দুর্নীতির চৌদ্দগুষ্ঠি উদ্ধার করা আমি দিনটা শুরু করি মিথ্যা কথা বলে।

যে কোন ভাবেই হোক স্বীয় স্বার্থ উদ্ধারের জন্য যে কোন অনৈতিকতার আশ্রয় নিতে বিবেক বাঁধা দেয় না।

তাই যে লোকটা আমার দুর্নীতিবিরোধী শক্ত অবস্থান দেখে মনে মনে প্রতিবাদী হওয়ার শপথ নিয়েছে সে লোকটা আমার ডাবল স্ট্যান্ডার্ড দেখে হতাশায় নুইয়ে পড়েছে। ভরসা করার মত কাউকেই না পেয়ে তার গড্ডারিকাপ্রবাহে গা ভাসানো ছাড়া আর কোন গত্যন্তর থাকে না।

আমি ভাবি, 'আমি ছাড়া সমাজের সবই খারাপ'
আসলে ভাবনাটা ভুল।

সত্যিটা হল, সেই খারাপ সমাজের আমিও একটা অংশ। খারাপ অংশ।

নিজেকে যদি খারাপ অংশ ভাবা যায় এবং এই ভাবনাটা নিজের কাছে প্রতিষ্ঠিত করা যায় তবেই একটা পরিবর্তন সম্ভব।

দশ.

ধরুন,আপনি কারও সাথে ভেজাল করছেন।
কেন করছেন?

কারন আপনার স্বার্থ আছে এবং আপনি শক্তিশালী। আপনি জানেন আপনি প্রতিপক্ষের তক্তা ফাটিয়ে রক্তাক্ত করে দিতে পারবেন।
কারন প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল।

স্বভাবত দুর্বল নিজস্ব বলয়ে কাঁইকুঁই করলেও ভেজাল করার সাহস যোগাতে পারে না।

এই যুদ্ধে দুর্বল প্রতিপক্ষকে আপনি ঠ্যাং ভেঙ্গে ব্যাং বানাতে পারবেন। আর্থিকভাবে মস্ত ক্ষতি করে হাতে ভিক্ষার থলি ধরিয়ে দিয়ে অচল পয়সা দান করতে পারবেন, সবেধন নীলমনি পিতৃদত্ত প্রাণটাও উড়িয়ে দেয়ার সক্ষমতা আপনি রাখেন।

কিন্তু আপনি এ সব খুব সহজে করতে পারলেও যা পারবেন নাঃ আপনি জিততে পারবেন না।

হ্যাঁ! ঠিক পড়েছেন। আপনি জিততে পারবেন না।

আপনার প্রতিপক্ষের অনিচ্ছাকৃত ভুলকে সংশোধনের সুযোগ থাকা স্বত্বেও যদি আপনি শুধুমাত্র হিংসা বা লোভের বশবর্তী হয়ে যে কোন ধরণের হীন স্বার্থ চরিতার্থ করতে আপনার অপশক্তি প্রয়োগ করেন তবে করতে পারবেন কিন্তু আপনি জিতবেন না।

কিছু জায়গায় ক্ষমতা দেখাতে নেই। যেমন পরিবার এবং যেখানে বন্ধু বানানো সহজ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×