somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

আমরা কেমন মানুষ? পর্ব-০৮

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪.

খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.) একদিন তাঁর মাকে বললেন,'মা, আমি প্রায় চুয়াত্তর লক্ষ মানুষকে হেদায়াতের পথে এনেছি।'

এর জবাবে তাঁর মা বললেন,'বাবা, জীবনে কখনো তোমাকে বিনা অযুতে বুকের দুধ খাওয়াইনি।'

বর্তমান সময়ে চারদিকে অভিযোগ আর হাহাকার, হতাশা আর হা-হুতাশ!
সন্তান পাষন্ড! বৃদ্ধাশ্রম! বাবা-মায়ের অগ্নিপরীক্ষা!

কেন??
উপরের ঘটনায় কিছু বোধগম্য হয়েছে না কি?

আপনি যে রকম সন্তান চান সেরকম সন্তান কি এমনি এমনি হয়ে যাবে?

না হবে না। তাকে মনের মত করে বানাতে হবে।
কিভাবে বানাবেন?
কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে তা কি জানেন?

একটা গান আছে, 'ক'ফোটা চোখের জল ফেলেছ যে ভালবাসবে...'

হ্যাঁ, হয়ত সব কিছু আপনি জানেন এবং করেছেনও। জীবনের সর্বোচ্ছ ত্যাগও আপনি স্বীকার করেছেন। তবুও...

তবুও যদি আশানুরূপ না হয় তবে জেনে রাখবেন,'আপনার পদ্ধতিগত ভুল ছিল।'


১৫.

আপনি নিশ্চয় জানেন পেঁয়াজের দাম কত। কিন্তু যেটা জানেন না সেটা হল, কেন পেঁয়াজের দাম এত টাকা, কম বা বেশি নয় কেন?

আপনি এ কারণে জানেন না, কারণ বিষয়টা রাজনৈতিক।

ও আপনিতো আবার রাজনীতিকে ঘৃণা করেন। হা হা হা।

আপনার, আমার চারপাশে যা ঘটছে তার পুরোটাই নিঁখুত রাজনীতি। আপনি এই মুহুর্তে যা দেখছেন অথবা দেখছেন না। আপনি যা বুঝছেন অথবা বুঝছেন না।

এই না দেখা বা না বুঝার মারাত্মক ব্যধিটা হল, যখন আপনি রাজনীতিটা ধরতে পারবেন তখন দেখবেন মাঝখানে বয়ে গেছে এক যমুনা পানি। সব পানি বয়ে চলে গেছে, যমুনা এখন চর।

সারা জনম গুষ্ঠিসুদ্ধ বসে বসে চোখের পানি দিয়ে এই মরা যমুনাতে আর পাল তুলে নাও(নৌকা) ভাসাতে পারবেন না।

এমতাবস্থায় আমাদের সুখটা হল, এই রাজনীতি বুঝার খেলায় আমরা আমজনতারা এই মুহুর্তে খেলছি না। তাই আপাতত ঠ্যাং ভাঙ্গার কোন চান্স-ই নেই।

কিন্তু...
যেদিন দর্শকসারি থেকে খেলার মাঠে আমাদেরকে পুশ করা হবে সেদিন দেখা যাবে ভাঙ্গার জন্য আর ঠ্যাং -ই নাই।

আমরা সবাই ক্রাচে ভর দিয়ে চলছি গৌরাঙ্গের বাজারে। ক্রাচের স্ক্রু টাইট দিতে হবে ত.......।

সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×