somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

কয়েকটি শেয়ালের বাচ্ছা এবং একটি বিচার

০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্য পৃথিবীর তাবৎ পিচ্ছিল পদার্থের প্রতিনিধি। ক্ষণস্থায়ী এবং সবচেয়ে বেশি অস্থির!
সত্য সকালের কুয়াশার মত দুপুরে বিলীন হয়ে যায় এবং বিকালে মিথ্যায় পর্যবসিত হয়।

মাতব্বর মুন্সির কাছে সত্য বিবেচ্য নয়।
তার সাফ কথা, স্বাক্ষী তুমি সত্য বলবা, তবে আমি সত্যের উপর বিচার করব না।
আমি বিচার করব ন্যায়ের উপর।
সত্য ন্যায় প্রতিষ্ঠা না ও করতে পারে, তবে ন্যায় নিশ্চয় সত্যের নিশ্চয়তা দেবে।

ঃ মাতব্বর সাব, আমরা দেখেছি, জমিলার ঘরে বাসু বেপারী নিয়মিত যাতায়ত করত।
বিষয়ডা গ্রামসুদ্দ হক্কলেই জানে। এইটাই সত্য।
তয় আপনিই বলেন, জমিলারে পোয়াতি করল কেডায়?
তাছাড়া এই সব দোষ বেপারীর জোয়ানতি আমলেও ছিল। হেই কথা ভুললে চলব ক্যামনে!

ঃ মাতব্বর সাব, আমি যা কওেেনর তা আগেই কইছি। এবার আপনিই বিচার করেন।

ঃ তুমি একসময় কুকাম করছিলা। এহন আর কর না। তওবা পইড়া ভালা অইয়া গেছ।
তোমার মাইয়ারে যহন পাকিরা ক্যাম্পে নিয়া ধর্ষণ কইরা মাইরা ফালাইল,
তহন থিকা তুমি ওলী-আউলিয়া অইয়া গেছ, এই সব কাসুন্দি বহুত হুনছি!
তাছাড়া মাতব্বর সাব, আপনিই কন, চোর কখনো তার নিজের চুরি স্বীকার খায়?

ঃ জমিলা তোমার কি বলার কিছুই নাই? শুধু কান্না করলেই হবে?
তুমি কিছু না বললে বাসু বেপাীর কঠিন শস্তি হইব।
এক বুক গর্তের ভিতর পুতে তার মাথায় পাথর মারা হইব।
তাতে বেপারী প্রাণ হারাবে...
এই মিয়ারা গর্ত বানাও... পাথর আন... খুব জলদি কর...

তার পরের ঘটনা খুব দ্রুত ঘটে-

গর্তের মাঝখানে বাসু বেপারী দাঁড়িয়ে আছে। তার চোখ বন্ধ। কিন্তু সে দেখতে পাচ্ছে,
দেখতে পাচ্ছে তার মেয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে।
হাট থেকে মেয়ের জন্য জরির লাল টুকটুকে শাড়ি এনেছিলেন,
তাই পরে আছে মেয়ে, বলছে, বাবা, দেখ আমাকে কেমন লাগছে...

গর্ত হাঁটু পর্যন্ত মাটিতে ভরে উঠল। অনতি দূরে কয়েকটি শিয়াল সন্ধ্যা হওয়ার অপেক্ষায় রইল।

বাজখাই গলায় মাতব্বর ডাক দিল, পাথর রেডিতো মিয়ারা?

সমস্বরে আওয়াজ উঠল, রেডি...

মরিয়া হয়ে জমিলা চিৎকার দিল, বেপারীর কোন দোষ নাই...

এই শুনে বেলু বাতেন হাতের পাথর ফেলে দিয়ে উর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগল।

মাতব্বর হাঁক দিলেন, বেলু বাতেন যেন পালাতে না পারে।

ঃ হুজুর! বেলু বাতেন আমারে ডর দেহাইছে।
কইছে, আমি যদি স্বীকার খাই তয় হে বেপারীরে মাইরা ফালাইব!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×