somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি হচ্ছে এই স্বাধীন বাংলায়, বাবা! তুমি কি এই স্বাধীনতার জন্য লড়াই করেছিলে?

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সারাদিনই সারাদেশে একপ্রকার যুদ্ধ চলছে, জানিনা এ যুদ্ধের শেষ ফলাফল কি হবে। একদিকে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত সরকারী বাহিনী সাথে সরকারী দলের সন্ত্রাসী ক্যাডার যাদের হাতে অবৈধ অস্ত্রের ঝনঝনানী, অন্যদিকে সাধারণ ছাত্র, হাতে সামান্য একটি লাঠি। ফলাফল কী হতে পারে তা সবাই অনুমান করতে পারছেন। কিন্তু কিছু কিছু স্থানে দেখলাম ঘটনা সম্পূর্ণ উল্টোটা ঘটেছে। এই সামান্য লাঠির শক্তির কাছে পরাজিত হয়েছে পুলিশ, বিজিবি সহ সরকারী অন্যান্য আধাসামরিক বাহিনী। সাথে তো পেটোয়া সরকার সমর্থিত বাহিনী ছিলই।

আমি ৭১ দেখিনি, দেখেছিলেন আবার বাবা, তিনি শুধু দেখেননি, দেখার একপর্যায়ে তিনি বাড়িঘর ত্যাগ করে ওপারে গিয়ে ট্রেনিং নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। দেশ স্বাধীন হল, তিনি ঘরের ছেলে ঘরে ফিরে এলেন। কিন্তু তখনকার ‍যুদ্ধ ছিল, পাকিস্তান, রাজাকার, আর তাদের সহযোগী অন্যান্যদের বিরুদ্ধে।

আজকে একজনের একটি ব্লগপোস্ট দেখে আমি বেশ কিছুক্ষণ হেসেছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। ভাবছেন দেশের এই করুণ পরিস্থিতিতে কিভাবে আমি হাসতে পারি, কিভাবে আমার হাসি আসে। আরে ভাই আপনিও হাসবেন তার মত এক পাগলের উদ্ধত প্রলাপ শুনলে, বলে কিনা ‘আপনারা সাধারণ জনগণ কাজে যান ছাত্রলীগের সাহসী ভাইয়েরা আপনাদের নিরাপত্তা দিবে।’ অথচ, সারাদিনে সরকার নিয়ন্ত্রিত কিছু পত্রিকায় যেভাবে সেই সব সাহসী সোনার ছেলেদের মার খাওয়ার চিত্র দেখলাম, তাতে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যাওয়ার মত অবস্থা হয়েছে।

দেশের শান্তি বজায় রাখা যাদের কাজ, তারাই আজ দেশে অশান্তি সৃষ্টি করছে। অস্ত্রহাতে পাকিস্তানীরা যেভাবে নিরস্ত্র আপামর বাংগালীদের মেরেছে, ঠিক সেভাবেই আজ বাংগালী অস্ত্রধারীর হাতেই আজ মরছে নিরস্ত্র বাংগালী। জানিনা এর শেষ কোথায়?

আমার এ লেখা পড়ে কিছু কুলাংগার এবং বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি আমাকে বিম্পি-জামাত ভাবতে পারে, তাদের সতর্ক করে বলছি ১০০ হাত দুরে থাকুন, আর নিজের বিবেক বলে যদি কিছু থেকে থাকে তাকে জাগ্রত করুন। তাতেই এদেশে আমরা সাধারণ জনগন দুটো ডাল-ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে পারব।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×