somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছিঃনেমাখোরের সিনেমা দর্শন

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক ধূসর বিকেলে পথ ভুলে মোড়ের ব্লকবাস্টার স্টোরে ঢুঁ মারলাম!
ঢুঁ মেরেই থ বনে গেলাম - জনৈক সহব্লগারের খোমা উঁকি দিচ্ছে ডিভিডি'র কভারে!!
একই প্ল্যাটফর্মে ব্লগিং করছি যার সাথে, তিনি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন উপলব্ধি করে তো আমি তখন সাত আসমানের চূড়ায়।

যেই ভাবা সেই কাজ।
অগ্রপশ্চাত বিবেচনা না করে ডিভিডি নিয়ে ঘরে ফিরলাম, পথিমধ্যে চিপস আর পপকর্ণের দোকানে থামলাম।
আয়োজন করে ডিভিডি প্লেয়ারে চালু করলাম লেজেন্ডারী ম্যুভি "ট্যাক্সি ড্রাইভার"।
তার আরও কিছুক্ষণ পর এই উদভ্রান্ত আমি ধাতস্থ হলাম যে, নিরোই হিরো (আরও খোলাসা করে বললে - হিরোর নাম হল নিরো!); আর এভাবেই আমার সহব্লগারের প্রোফাইল পিকচারের শানে-নযুল উদঘাটনের মধ্যে দিয়ে আমার 'ছিঃনেমাখোর' উপাধিপ্রাপ্তি!

লোকমুখে প্রচারিত, "অঙ্কে যারা ঝানু, বাংলায় তারা একটু কাঁচাই হয়"।
"হিন্দি সিনেমার সমঝদার যারা, তাদের 'ইঞ্জিরি' ম্যুভি তত না ঘাঁটলেও চলে" - ঐ অকাট্য যুক্তির ঈষৎ পরিবর্তিত ভার্সানে আমাকে জামিনে খালাস দেওয়া যায় কি?

হুমম। তাহলে এই বেলা হাটে হাঁড়িটা ভেঙেই ফেলি!
সাগরে পেতেছি শয্যা, শিশিরে কী ভয়!
হঠাৎ ঈদের বাজারে কর্ণকুহরে আচানক "সানি লিওন" শব্দযুগল আছড়ে পড়লো, আর আমি মনে মনে অনুবাদ করলাম: "শামি (কাবাব উইথ) লিমন"।
মাস-ভর রোজা রাখায় যা-ই শুনি, তা-ই ইফতারির সুস্বাদু আইটেমের নাম ধারণ করে কর্ণকুহরে প্রতিধ্বনিত হয়!

তো, যা বলছিলাম।
ভারতীয়-ই বলুন, আর আমেরিকান-ই বলুন, যে কোন দেশের চলচ্চিত্রের-ই আমি সংযমী ভোক্তা (পড়ুন ছিঃনেমাখোর)।
'সানি লিওন' থেকে শুরু করে 'বিদ্যা বালান' সম্পর্কিত যাবতীয় বিদ্যার ছিরি যার গুগল সার্চ-এঞ্জিনের মধ্যেই অস্ত যায়, বিদগ্ধ মহলে 'ছিঃ, ছিঃ' রব-তোলা সেই ছিঃনেমাখোরের পক্ষে কস্নিনকালে যে 'সিনেমা হল' দর্শন লাভ সম্ভব না, তা বলাই বাহুল্য।

তারপরও পাইলাম!
অবশেষে আমি তাহার দর্শন পাইলাম!
অনন্যোপায় হয়ে!
ব্রুনাই এয়ারলাইন্সে চেপে নিকষ আঁধারের অন্তরীক্ষে সুদীর্ঘ ১৩ ঘন্টার ক্লান্তিকর অতন্দ্র (নাসিকা-গর্জনে পাছে সহযাত্রীদের রোষানলে পতিত হই, সেই ভয়ে) প্রহর কাটাবার পর, ঘুম তাড়াবার অন্য কোন বিকল্প কৌশল খুঁজে না পেয়ে দৃষ্টি শেষমেশ নিবদ্ধ হল "Inflight Entertainment Kit"-এ। রিমোট কন্ট্রোল বাটনে আলতো অনিচ্ছুক চাপ লাগতেই মনিটরে গোটা গোটা অক্ষরে ভেসে উঠলো...


(পাঠকবৃন্দ চাইলে, চলতেও পারে।)


সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

×