somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলনের ইতিহাস (পর্ব - ৩)

০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্বের লিংক

২য় পর্বের লিংক

১৯৪৮ সালের আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহরের অন্যান্য কলেজের ছাত্ররা সরকারী কাজে ব্যবহার এবং মুদ্রা,স্টাম্প এবং নৌবাহিনীর নিয়োগ পরীক্ষা থেকে বাংলা ভাষাকে বাদ দেয়ার প্রতিবাদে ১৯৪৮ সালের ১১ই মার্চ একটি হরতালের ডাক দেয়। এই আন্দোলন বাংলাকে পাকিস্তানের অন্যতম সরকারী ভাষা হিসেবে ঘোষণা করার দাবীকে জোরাল করে তোলে। শামসুল হক, শওকত আলী, কাজী গোলাম মাহবুব, অলি আহাদ, শেখ মুজিবুর রহমান, আব্দুল ওয়াহেদ এবং অন্যান্য রাজনৈতিক নেতারা এই আন্দোলন চলাকালে গ্রেফতার হন। এই আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ তোয়াহা মিছিল চলাকালে পুলিশের হাত থেকে রাইফেল কেড়ে নিতে গিয়ে আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী হন। আবদুল মতিন, আবদুল মালেক উকিল প্রমুখ ছাত্রনেতারাও এই মিছিলে অংশ নেন।

১১ই মার্চ দুপুরে পুলিশের বর্বরতা এবং গ্রেফতারের প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীনের বাসভবনের দিকে অগ্রসরমান একদল ছাত্রকে ঢাকা হাইকোর্টের সন্মূখে থামিয়ে দেয়া হয়। তখন র‌্যালিটি তার গতিপথ পরিবর্তন করে সচিবালয় ভবনের দিকে অগ্রসর হয়। পুলিশ এই র‌্যালির ওপর হামলা চালিয়ে এ.কে.ফজলুল হকসহ অন্যান্য নেতা এবং ছাত্রদেরকে আহত করে। ১২ই মার্চ থেকে ১৫ই মার্চ পর্যন্ত টানা হরতাল পালিত হয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দীন ছাত্রনেতাদের সাথে একটি চুক্তি করে, চুক্তির কিছু শর্তে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু মূল যে দাবী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা, সেই দাবী উপেক্ষিত থেকে যায়।

ব্যাপক জনরোষের মুখে ১৯৪৮ সালের ১৯শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ্ ঢাকায় আসেন। ২১শে মার্চ রেসকোর্স ময়দানের একটি সমাবেশে তিনি বলেন যে, ভাষা ইস্যুটি পাকিস্তানী মুসলমানদেরকে বিভক্ত করার জন্য সৃষ্টি করা হয়েছে। জিন্নাহ্ আরো ঘোষণা করেন যে, উর্দু, এবং একমাত্র উর্দুই মুসলিম জাতির চেতনাকে ধারণ করে এবং উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে আসীন থাকবে, তার এই মতের বিরুদ্ধাচরণকারীদের তিনি পাকিস্তানের শত্রু হিসেবে অভিহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ২৪শে মার্চ তিনি একই ধরণের বক্তব্য পেশ করেন। দুটি সমাবেশেই জিন্নাহ্ দর্শকদের একটি বড় অংশ দ্বারা বক্তৃতায় বাধাগ্রস্থ হন। পরে তিনি রাষ্ট্রভাষা কমিটির একটি সভা আহবান করেন এবং ছাত্রনেতাদের সাথে খাজা নাজিমুদ্দীনের স্বাক্ষরকৃত চুক্তিটি বাতিল ঘোষণা করেন। ২৮শে মার্চ ঢাকা ত্যাগের পূর্বে তার উর্দুনীতি নিয়ে রেডিওতে তিনি একটি ভাষণ দেন। তার কিছু সময় পরেই ভাষা সমস্যার ব্যাপারে একটি রিপোর্ট প্রস্তুত করার জন্য পূর্ব বাংলা সরকার কর্তৃক মওলানা আকরাম খানের নেতৃত্বে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয়। কমিটি ১৯৫০ সালের ৬ই ডিসেম্বর তাদের রিপোর্ট শেষ করে, কিন্তু ১৯৫৮ সালের আগে এটি প্রকাশিত হয়নি। সরকার এই বলে সমাধান দিল যে বাংলা ভাষা আরবী স্ক্রিপ্ট এ লেখা হোক, যা ভাষাতাত্ত্বিক দ্বন্দের সম্ভাব্য সমাধান।

চলবে.....
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×