বর্তমান সরকার ক্ষমতার আসার পর থেকে একের একের পর এক যেমন সরকারী তথাকথিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছে তেমনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ও অনুমোদন দিয়েছে যাচ্ছেতাই। বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটি জেলায় জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের (অল্প কয়েকটা জেলা বাকি আছে)অনুমোদন শুধুমাত্র তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। অর্থাৎ নিজ দলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। তা নাহলে কোন রকম ভবন বা জায়গা নির্ধারণ না করেই কেনো বিশ্ববিদ্যালয়? এ প্রশ্নের উত্তর কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়ালেখা করে জিলা স্কুলে, হাস্যকর ব্যাপার এবং ওই স্কুলের ছেলে মেয়েরা মাঝে মাঝে তাদের ইভ টিচিং ও করে। যাই হোক, তথাকথিত বলছি এ জন্য যদি ছাত্ররা বিশ্ববাদ্যালয় এ ভর্তি হয়ে পর্যাপ্ত লেখার পড়ার সুযোগ সুবিধা না পায়, লাইব্রেরি সুবিধা না পায়, আবাসিক সুবিধা না পায় তাহলে তে শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক ভাবে ফিট হবে না। হাস্যকর ব্যাপার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকেরা বেতন ভাতা পান না! আজব!! এতোদিন শুনে আসছি সরকারী চাকুরী মানে চাকুরীর ১০০% নিরাপত্তা ও বেতন ভাতার নিরাপত্তা, তাতে কাজ না করলেও। এখন দেখি সরকারী চাকুরী করেও বেতন ভাতা পাওয়া যায় না। আরও আশ্বর্যের খবর হলো ওই ভার্সিটিতে ইমরান নামের একজন শিক্ষক আছেন ফিনান্স ও ব্যাংকিং বিভাগে, যিনি কিনা জাল সার্টিফিকেট দ্বারা যোগদান করছেন বর্তমানে বরখাস্ত।(সূত্র :প্রথম আলো ২৪/১১/২০১৪)। হায়রে দেশ! যে দেশে সরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় জাল সার্টিফিকেট দিয়ে। তাহলে ও শিক্ষক ছাত্রদেরকে বা কি পড়াবেন, একটু ভাবুনতো। আর এসব জেলায় জেলায় স্থাপিত বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব পান একজন লেকচারার। এরম অনেক বিশ্ববিদ্যালয়ের নাম আনায়াসে বলা যায়। এতো অধ্যাপক পাবেন কোথায়, এজন্যই লেকচারার দিয়ে চালিয়ে নিচ্ছে। এবং অধ্যাপকরা ওসব দূর এলাকার (পাবনা দিনাজপুর বরিশাল পটুয়াখালী নোয়াখালী) বিশ্ববিদ্যালয়ে চাকুরী করতেও ইচ্ছুক না। ভয়ংকর ব্যাপর হলো এসব নতুন বিশ্ববিদ্যানয় দলিয় রাজনীতি নিষেধ থাকলেও এখন বৈধ, আর তার ফলাফল আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর অনেক অভিবাবক ওসব বিশ্ববিদ্যালয়ের চাইতে ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে স্বাছন্দ বোধ করেন। তাই শুধু জেলায় জেলায় এসব বিশ্ববিদ্যালয় স্থাপিত না করে কিভাবে বিদ্যমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বাড়িয়ে সন্ত্র্রাস ও দলীয়প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় রাখা যায় সেটা কি কর্তৃপক্ষ একটু ভাবার সময় নিবেন ।।।।।।
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।