ইদানিং হঠাৎ পাওয়া গরমের দিনে প্রান জুড়ানো ঠান্ডা বাতাসের মতো ভালোবাসা পাচ্ছি । আমাদের এখানকার (মিরপুর,পল্লবী) দুটি খাবারের দোকানের দুই কিশোরের কাছে থেকে । এদের দোকানে গেলেই এরা আমার প্রয়োজনীয় জিনিস আমাকে দিতে প্রায় পাগলের মতো ছুটছুটি করতে থাকে । মালিকের বকাও কানে নেয় না । আমি বিস্মিত হয়ে দেখি । না কোনো টিপসের জন্য না । আমি প্রথমে টিপস এর কথায় ভেবেছিলাম (নষ্ট মনতো) কিন্তু না দিয়ে দেখেছি । এদের আচরনের কোনো পরিবর্তন হয় নাই । আমি যে এই দোকান দুটিতে প্রায় যাই তাও না । তাই এদের ভালোবাসার কারনটা বুঝতে পারলাম না । ঐ যে বললাম নষ্ট মন । কারন ছাড়া কিছু পেলে খুতখুত করে । এই অযাচিত ভালোবাসা পেয়ে আমি বিব্রত ও দুঃখিত । কারন এই ভালোবাসা কখনো শোধ দিতে পারবো না । এটা পাওয়ার জন্য দেয়া ভালোবাসা তাও না । আমি জানি । কিন্তু আমরা যে ভদ্রলোক কিছু পেলে কিছু দিতে হয় শেখা মানুষ । তাই ভয় হয় । ভয় হয় এই কিশোর দুটো কে দেখে । কদিন পর এরা বুঝে যাবে আমি ভন্ড । আমি নই শুধু সমাজের প্রতিটা মানুষয় ভন্ড । কারন ভন্ডরায় কেবল সমাজে বাস করতে পারে । এই কিশোর গুলো এক সময় জানবে আমি ভন্ড । তখন আমাকে ঘৃনা করবে । এভাবেই তারা সমাজে বসবাসের উপযোগী হবে । ঝরে যাবে আর দুটো ফুল । ওরা জানবে আমি স্বপ্ন বিক্রয় করি ধারন করি না । এই জানাটায় তারা যে কষ্ট পাবে । সেই কষ্টের কথা ভেবেই খারাপ লাগছে । কেনো তোরা মানুষকে ভালো বাসতে গেলি । মানুষ যে বড্ড স্বার্থপর । ভালো থাকিস তোরা । স্বপ্ন দেখিস । বার বার ভাঙ্গবে জানি । তার পর ও দেখবি । না হলে যে বাচাঁর মজাটায় পাবি না । ভালো থাকিস ।
আলোচিত ব্লগ
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।