somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন সে তার আমলের মুখোমুখি হয়ে গিয়েছে...........সুতরাং এবার থামুন আপনারা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে প্রথমেই মাছরাঙ্গা টিভিতে লেখাটি স্ক্রল হয়ে আসতে থাকে "মিরপুরে ব্লগার খুন।" তার একটু আগে জামাত শিবির শুধু কক্সবাজারে ৪৮ ঘন্টার হরতালের ডাক দেয়, তাদের দলের ৪ জন সহকর্মী নিহত হওয়ার ঘটনায়। কিন্তু শাহবাগের আন্দোলনের ব্লগাররা তাদের আন্দোলনের নতুন সময়সূচী ঘোষণা করার ফলে জামাত-শিবির অনেকটা সাহসী হয়েই তাদের হরতাল সারাদেশব্যপী করার ঘোষনা দেয়। যদিও শাহবাগের আন্দোলনের ব্যপারে এখন অনেক গুজব ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরও আমি চাচ্ছিলাম আন্দোলনটি আরেকটু দীর্ঘায়িত হোক। তা না হলে জামাতকে ঠেকানো যাবে না। এখানেই শেষ নয়। রাত্র ৯টা বেজে গিয়েছে। আমি উদ্বিগ্ন হয়ে শুধু রিমোট টিপছি। ব্লগাররা তাদের সময়সূচী পরিবর্তন করেন কিনা সেটা দেখার জন্য। অবশেষে রাত্র দশটার খবরে প্রকাশ হলো আমাদের একজন ব্লগারের নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলন পূর্বের মতোই চলবে। আশ্বস্ত হলাম।

রাত্রে ঘুমালাম। কিন্তু সকাল থেকেই উদ্বিগ্ন ছিলাম কে এই ব্লগার এবং কেন তাকে খুন হতে হলো? আমি জানতাম এটা পর্যাপ্ত পরিমানে রহস্য ঘেরা হত্যাকান্ড হবে হয়তো। যেহেতু বাসায় নেট কানেকশন নেই তাই দুপুরে জানতে পারলাম নিহত ব্লগার এর পরিচয় এবং তিনি একজন নাস্তিক।

দুপুর থেকে এখন পর্যন্ত শুধু পড়ছি আর পড়ছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি.............

(আমি যতটুকু জানি) আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী, মানুষ মারা যাওয়ার পর সে তার আমলের মুখোমুখি হয়ে যায়। সুতরাং মৃত ব্যক্তি সম্পর্কে খারপ কিছু বলা নিষেধ । তবে হ্যাঁ ভালো কিছু থাকলে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে।

তার লেখা পড়ে আপনাদের মতো আমিও আহত হযেছি। আপনাদের কল্যানে আমিসহ অন্যান্য সবাই জানতে পেরেছে সে কোন ধরনের বিশ্বাসে বিশ্বাসী ছিল। এখন তার জানাযা যদি কেউ পড়ে বা পড়তে চায় সেটা যার যার ব্যক্তিগত উপলব্ধি। এখানে কি ইসলাম বাধা দেয়ার অধিকার কাউকে দিয়েছে? আর যদি বাধা দেয়ার অধিকার দিয়েই থাকে, তবে উগ্র ভাষায় কেন? এর অধিকার কি ইসলাম আপনাদেরকে দিয়েছে? আর যারা নিহত ব্লগারের পক্ষ হয়ে কথা বলছেন, তাদেরও ভাবা উচিৎ নিহত ব্লগার তার ব্লগিং এর মাধ্যমে মানুষের সবচেয়ে সফট কর্ণার ধর্মের উপর আঘাত করেছে। সুতরাং কেউ যদি একটু উগ্র হয়েই যায়, তাকে যুক্তি দিয়ে বুঝাতে হবে। তাই নয় কি?

আর একটি ব্লগার, কি জানি এর নাম ফারাবি না কি......এই ছেলেটা ইসলাম ধর্মের যে সৌন্দর্য তাকে কলুষিত করছে অনবরত। সে ইসলামের নামে উগ্র পথ বাছাই করেছে। তাকে বলতে চাই অল্প বিদ্যা ভয়ন্করী। জ্ঞান অর্জন করো প্রথমে, তারপর ইসলাম নিয়ে কথা বলতে এসো।

নিহত ব্লগারের হত্যার সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার চাই। আর ইসলাম এই ধরনের হত্যাকান্ডকে হারাম ঘোষণা করেছে।

আরো অনেক কিছু বলার ছিল। কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে সব। তাই আর লিখতে পারলাম না। আশা করি আমার লেখার ষ্টাইল নয় লেখার মর্মার্থ বুঝার চেষ্টা করবেন সবাই।

ধন্যবাদ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×