শাহবাগের নবজাগরণ মঞ্চের অনুষ্ঠান নিয়ে বিগত কয়েকদিন যাবতই বিপুল বিতর্ক হচ্ছে। কিন্তু ব্লগে এসে দেখা যায় মোটামুটি সবাই এটা স্বীকার করতেই চান না। আর কেউ যদি এ বিষয়টি উত্থাপন করে কোন পোষ্ট দেয়, তাহলে তাকে অযথাই অত্যন্ত বাজে ভাবে ট্যাগিং করা হয়। এটা সামুর অত্যন্ত বাজে একটা দিক, যা আমাকে সামুর একজন সদস্য হিসেবে পীড়া দেয়।
যাই হোক এবার আসল কথায় আসি। অফিস থেকে দুটো উদ্দেশ্য নিয়ে অনেকটা আগেভাগেই ছুটি নিলাম। বের হয়ে বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে শাহবাগের ভাষা শহীদদের উদ্দেশ্যে বেলুন উড়ানোর কর্মসূচীতে যোগ দেয়ার জন্য এবং কর্মসূচী শেষ করে বসুন্ধরার দেশী দশ থেকে ভাতিজির জন্য একুশের পোশাক কিনব বলে বের হলাম।
বিকাল ৩.২০ মিনিট। আমি সোনালী ব্যাংকের সামনে। দেখলাম ব্যাংক থেকে লোকজন বের হয়ে জড়ো হচ্ছে বেলুন হাতে নিয়ে। ভালো লাগলো দেখে। কিছুক্ষণ পরই তারা শ্লোগান দিলেন জয় বাংলা এবং তারপরই জয় বঙ্গবন্ধু। এভাবে চলতেই থাকলো। আমি দেখে অত্যন্ত অবাক হলাম আর ভাবলাম উনারা এই আন্দোলনটিকে কি কারনে দলীয় রূপ দিতে চাচ্ছেন????????
মতিঝিল থেকে বাস গুলিস্তান হয়ে শাহবাগ যাবে। কিন্তু রাস্তায় এতো ব্যাপক আকারে জ্যাম লেগে আছে আমার মতিঝিল থেকে গুলিস্তান আসতে ২০-২৫ মিনিট সময় লাগলো। আর গুলিস্তান এসেতো বাস এগোতেই চায় না। বাস থেকে নেমে গেলাম। উদ্দেশ্য গোলাম শাহ'র মাজার থেকে লেগুনায় করে নীলক্ষেত। সেখান থেকে রিক্সায় টিএসসি এবং তারপর হেটে শাহবাগ। কিন্তু বিধিবাম, প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার পরও লেগুনার টিকিটি পর্যন্ত দেখা গেল না।
ব্যর্থ এবং মনকষ্ট নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এবার সিদ্ধান্ত নিলাম, বেইলী রোড গিয়ে সুইস এর পেষ্ট্রি খাব আর ভাতিজির পোশাক কিনব। পথিমধ্যে ইষ্টার্ণ প্লাস পড়ে যাওয়াতে রিক্সা থেকে নেমে ঢুকলাম।
মার্কেট থেকে বের হওয়ার সময় দেখলাম চলন্ত সিড়ির পাশে মার্কেটেরই তিনজন লোক শাহবাগের আন্দোলন সম্পর্কে কথা বলছে। তাদের ভাষ্য হচ্ছে, "শাহবাগের ব্লগারদের মধ্যে ১৮ জনকে গানম্যান দেয়া হয়েছে, তাদের মধ্যে ১৫ জনই নাস্তিক। এই আন্দোলন যে কারা করছে এবং উদ্দেশ্য কি সেটা আমরা বুঝি।"
উপরোক্ত দুটো ঘটনা শুধু বর্ণনা করলাম। কোন মতামত প্রদান করলাম না। এবার যেসব ব্লগাররা সেখানে আছেন, তারা সিদ্ধান্ত নিবেন, তারা এখন কি করবেন।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


