আমি জানিনা আমার কি মেয়েদের মতো স্বভাব হয়ে যাচ্ছে নাকি। আমার শুধুই কান্না পাচ্ছে। চোখ দিয়ে অঝরে শুধু পানি ঝড়ছে। অনিয়ম কিছু দেখলেই শুধু কান্না পায়।
বর্তমানে আমাদের দেশে ৪টি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল আছে। এই চ্যানেলগুলো প্রকাশ হওয়ার আগে আমরা সংবাদের জন্য অন্যান্য টিভি চ্যানেল যেমন এটিএন বাংলা, এনটিভি, চ্যানেল আই, বাংলা ভিশন ইত্যাদি চ্যানেলের উপর নির্ভরশীল ছিলাম। যদিও এসবকয়টা চ্যানেলের মধ্যে কিছু কিছু চ্যানেলের বিপক্ষে তীব্র দলীয় মনোভাবের কারনে তাদের লাইভ টেলিকাষ্টের সময় ((বিশেষ করে সংবাদপত্রের পর্যালোচনামূলক অনুষ্ঠানগুলো যেখানে টেলিফোনে দর্শকদের মতামত নেয় হতো)) তুমুল সমালোচনার সম্মুখীন হতো। আমি অবশ্য এই টেলিভিশন চ্যানেলের নাম এবং সেসব উপস্থাপকের নামও বলতে পারি। কিন্তু সঙ্গত কারনেই সেটা বলছিনা/বলা সম্ভব নয়। তারপর ধীরে ধীরে দেখলাম সেই টিভি চ্যানেলগুলি অনেকটা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেছে। এখানে বলা বাঞ্চনীয় সেইসব টিভি চ্যানেলগুলোর মালিক এবং পরিচালক মন্ডলীর সদস্যগণ সমাজ ও রাষ্ট্রে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের এতোসব বিতর্কিত ভূমিকার পরেও ১/১১ সেই ভয়নক পরিস্থিতির সময় সে সময়কার সবগুলো টিভি চ্যানেলের সাংবাদিকগণ দিন-রাত আমাদেরকে যেভাবে সংবাদ পরিবেশন করে সাহায্য করেছেন তা বিশ্বের যে কোন প্রথম সারির সংবাদ মাধ্যম বা দুঃসাহসিক সাংবাদিকদের কেও হার মানায়। আপনাদের প্রতি আমার সালাম।
বিগত বেশকিছু মাস যাবৎ আমাদের সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজ এর পাশাপাশি আরো তিনটি সংবাদ ভিত্তিক চ্যানেল যোগ হয়। তখন থেকে আমরা সবাই পূর্বের অন্যান্য টিভি চ্যানেলগুলো থেকে বিশেষ করে সংবাদের জন্য উক্ত ৪টি টিভি চ্যানেলকেই প্রাধান্য দিয়ে আসছি।
অন্য সবার মতো আমিও অনেক আশাবাদী ছিলাম যে, এবার হয়তোবা আমাদের সত্য সংবাদ শুনার যে ক্ষুধা, সেটা নিবারণ হবে। কিন্তু টিভি চ্যানেলগুলো প্রকাশের পর থেকেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা ধীরে ধীরে দলীয় রূপ নিতে শুরু করে এবং এতোটাই দলীয় ভাবধারার সংবাদ প্রচার করতে থাকে যে বর্তমানে এ চ্যানেলগুলোর সংবাদ বিটিভিকেও হার মানায় আর এখন মানুষ এগুলোকে সেই দলের মুখপাত্র হিসেবেও মনে করে থাকেন।
তাই আর সংবাদ চ্যানেলগুলোর উপর ভরসা করতে না পেরে সামু'তে এসে বসে থাকি। কিন্তু এখানেও ভিন্ন মতের অনুসারীদেরকে এমনভাবে ট্যাগিং ও বকাবকি করা হয় যে, যে কোন সুস্থ মানুষ দিশেহারা হয়ে যাওয়ার মতো অবস্থা।
যেমন-গত ১৭/১৮ তারিখের দিকে একজন ব্লগার আপু একটি পোষ্ট দিয়েছিলেন। সেখানে তিনি যা লিখেছিলেন তার মর্মার্থটা মোটামুটি এ রকম "আমি শাহবাগের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই সেখানেই যাচ্ছি এবং ওদের প্রতি শতভাগ সমর্থন ব্যক্ত করেছি। কিন্তু গত ২/১ (বেলুন উৎসবের দিন থেকে) দিনের কার্যকলাপে আমার মনে হয়েছে এটা একটা দলীয় রুপ পেতে যাচ্ছে, তাই এখন থেকে আমি আর সেখানে যাব না। কিন্তু তাদের আন্দোলনের প্রতি আমার একাত্মতা থাকবে।" এই পোষ্টটি দেয়ার পরে উনার পোষ্টে এমন সব বকাবকি শুরু হলো যে, তিনি তার পোষ্টটি সরিয়ে নিতে বাধ্য হলেন। তবে, সবচেয়ে করুন ব্যাপারটি হলো উনাকে এমন এমন ব্লগার এতো বাজে ভাবে ট্যাগিং করেছেন যে, যাদের লেখা পড়ার জন্য আমরা বায়োস্কোপ দেখার মতো করে ভিড় করে থাকি এবং যাদের ৬মাস একবছর আগের লেখাও আমরা খুঁজে খুঁজে পড়ি।
আরো অনেক কিছু বলার উদ্দেশ্য ছিল। কিন্তু পোষ্টটি বড় হওয়ার আশংকায় আর লিখলাম না।
পরিশেষে বলবো, আমরা যারা সত্যকে জানতে চাই এবং ভালো মন্দ দুটোর ভিতর থেকেই সত্যকে খুঁজে নিতে উৎসুক তাদেরকে একটু সুযোগ দিন।
আর আমরা যদি কাউকে মনে করি যে সে ভুল পথে আছে, তাহলে তাকে কেন আমরা বাজে কথা বলবো? তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য রইলো? তাদেরকে আমরা সুন্দর কথার দ্বারা বুঝাতে কি পারি না??????????? তারা যেন তাদের ভুল পথ থেকে ফিরে আসে।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

