somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় বিরোধীদলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমীপে

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামুআলাইকুম মাননীয় নেত্রীদ্বয়,


মাননীয় প্রধানমন্ত্রী,

আপনি কেমন আছেন। জানি, দেশের বর্তমান অস্তিরতায় এদেশের জনগণের মতো আপনিও বেশ চিন্তিত। আর চিন্তিততো আপনাকে হতেই হবে, কারন এ দেশের জনগনের আপনিই এখন অভিভাবক।

হে প্রিয় রাষ্ট্রনায়ক,

আপনার সফলতার মতো ব্যর্থতাও হয়তো কম নয়। আপনি যেমন এদেশের মানুষকে নিজের টাকায় পদ্মা সেতু করার স্বপ্ন দেখিয়েছেন এবং আমি জানি আপনি ইচ্ছা করলে সেটা পারবেনও। আবার আপনার শাষনামলেই শেয়ার বাজার কেলেংকারীর জন্য এদেশের মানুষকে আত্মহত্যাও করতে হয়েছে। অন্যান্য আরো অনেক ইস্যু নিয়ে বলা যায়। কিন্তু আমি সেটা বলতে আসিনি।

হে লৌহ মানবী,

এ বিশ্ব যখন একটি দেশের মোড়লীপনায় অতিষ্ট আর তাদের দোষর ইসরাইলের কূটচালে মিডলইষ্ট এ শান্তি প্রায় নির্বাসিত, তখন আপনি, হ্যাঁ একমাত্র আপনিই জাতিসংঘের ভাষনে কঠোর ভাষায় পশ্চিমা বিশ্বের জারজ সন্তান হিসেবে ক্ষ্যাত সেই ইজরাইলের সমালোচনা করেছেন।

প্রিয় প্রধানমন্ত্রী,

গতকাল মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে দেশে যে অস্তিরতার সৃষ্টি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ৩৫ জনেরও অধিক মানুষের মৃত্যুকে সরকার এবং সরকারের পক্ষে অবস্থান নেয়া প্রচার মাধ্যমগুলো কেন পাশ কাটিয়ে যেতে চাচ্ছে, সরকার কেন এটাকে গণহত্যা বলতে নারাজ, সবিনয়ে জানতে চাই। তারা যদিও কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারে কিন্তু সর্বোপরি তারা মানুষ এবং এদেশেরই নাগরিক। এটা হয়তোবা আমরা রাজনৈতিক ব্যস্ততায় অনেক সময় ভুলে যাই। যেটা এদেশের অন্যান্য নাগরিকের মতো আমাকেও কষ্ট দেয়।


মাননীয় বিরোধী দলীয় নেত্রী,

আশা করছি সিঙ্গাপুর থেকে আপনি সফল চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন। আপনার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

প্রিয় দেশনেত্রী,

মানবতা বিরোধী অপরাধের বিচার এবং এর পক্ষে-বিপক্ষে নানান ধরনের মতামত ও এর উপর ভিত্তি করে দেশের একটি ইসলামী রাজনৈতিক দলের কর্মসূচী আর রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মুখোমুখী অবস্থানের ফলে দেশে যে অস্থির অবস্থা বিরাজ করছে বিগত বেশ কিছুদিন যাবত তার পরিপ্রেক্ষিতে এদেশের অন্যান্য নাগরিকের মতো আমিও চাচ্ছিলাম দেশের অন্যতম বৃহত একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে আপনার এবং আপনার দলের একটি বিবৃতি।

হে প্রিয় বিরোধীদলীয় নেত্রী,

আপনার দলের পক্ষ থেকে দেয়া আজকের বিবৃতিটি আমি অনলাইনে বসে পড়েছি। এই বিবৃতিটি বর্তমানে কতটা এদেশের জনগণের পক্ষে গিয়েছে এবং কতটা যায়নি সেটা এদেশের জনগণই বিচার করবে। তবে, আমার কাছে মনে হয় এর যে মূল সারমর্ম তার মধ্যে কিছু কথা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এবং কিছুটা বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতির বাস্তবতা ফুটে উঠেছে। আমি আপনার বিবৃতির কোন সমালোচনা বা আলোচনা করতে আসিনি এবং আমি সেটার যোগ্যও নই।

প্রিয় দেশনেত্রী,

আপনি দেশে বর্তমানে যে হত্যাকান্ড ঘটছে সেটার তীব্র নিন্দা করেছেন। এটা একজন মানুষ হিসেবে আমিও করি। কিন্তু যারা মৃত্যুবরণ করছে তাদের মধ্যে থেকে পরিচালিত অনলাইন ভিত্তিক বিভিন্ন ফ্যান পেইজ এ যে ধরনের ধর্মীয় অপব্যাখ্যা ও সহিংসতার উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে তার সমালোচনা কেন আপনার বিবৃতিতে নেই, আর আপনিকি মনে করেননা যে, এর দ্বারা ইসলামকেই ক্ষতি করা হচ্ছে, সবিনয়ে জানতে চাই।




আমার সশ্রদ্ধ ভালোবাসা নিবেন।

আমি আমার লেখায় যদি কোন বেয়াদবী করে থাকি তাহলে সবিনয় ক্ষমা প্রার্থনা করছি।

আসসালামুআলাইকুম।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×