somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁসি ছাড়া রাজপথ ছেড়ো না: তরুণদের জাফর ইকবাল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট শহীদ মিনার থেকে: ফাঁসির একদফা এক দাবিতে বুধবারের মতো শেষ হলো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। রাত সাড়ে ৭ টায় বক্তব্যে জনপ্রিয় লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন ‘রাজাকারের ন্যায় বিচার হলো ফাঁসি। এই ফাঁসি ছাড়া রাজপথ থেকে তরুণ প্রজন্ম ফিরে যাবে না।’
বুধবার বিকেল ৪টা থেকে চৌহাট্টাস্থ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে কয়েক শ’ সংস্কৃতিকর্মীসহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে ছাত্র জনতা।

বৃহস্পতিবার দ্বিতীয়দিনের অবস্থান কর্মসূচি শুরু হবে বিকেল ৪ টায়। এসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অনেকেই সংহতি প্রকাশ করবেন বলে বক্তব্যে জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘‘তরুণ সমাজ নিজেই জেগে ওঠেছে। তরুণরা নিজেরাই ঠিক করেছে কি করতে হবে? একাত্তরেও এমনটি হয়েছিলো। কাউকে বলে দিতে হয়নি।”

তিনি বলেন, “রায় ঘোষণার পর আমার মন খারাপ হয়ে গিয়েছিলো। মনে হতাশা জমেছিলো, ক্ষোভ জেগেছিলো। এখন মনে দুঃখ নেই হতাশা নেই তবে ক্ষোভ আছে।”

তিনি বলেন, দু:খ নাই এজন্য যে রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমার দেশের তরুণ প্রজন্ম। একাত্তরের এই তরুণরাই দেশ স্বাধীন করেছিলো। ৫২ সালেও বলে দিতো হয়নি তাদের কি করতে হবে? তখন তারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলো।

৭৯-ও তারা জেগে ওঠেছিলো।

তিনি আন্দোলনরত সারা দেশের তরুণদের উদ্দেশ্য চিৎকার দিয়ে বলেন, ‘‘এখন তোমারা যা সিদ্ধান্ত নেবে আমরা তোমাদের পিছনে পিছনে যাবো। তোমরা আমাদের রাজাকার মুক্ত বাংলাদেশ উপহার দাও, কলংকমুক্ত বাংলাদেশ উপহার দাও’’।

‘‘যুদ্ধাপরাধীদের ফাঁসি হলো ন্যায় বিচার। আর ফাঁসি ছাড়া সকল তরুণ যেন রাজপথ ছেড়ে না যা,” আহাবান জানান তিনি।

এছাড়া সন্ধ্যায় সংহতি প্রকাশ করে যোগ দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, প্রগতিশীল রাজনৈতিক নেতা সিকান্দর আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি নিজাম উদ্দিন লস্কর ময়না, বিএমএর কেন্দ্রীয় সহ সভাপতি ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।

এর আগে বিকেল থেকে ছাত্র-জনতাকে নিয়ে রাস্তায় বসে বসে ফাঁসির দাবিতে সেøাগান, গণসংগীতে নেতৃত্ব দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিনী প্রফেসর ইয়ামসিন হক। রাত ৮ টায় অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে বৃহস্পতিবার বিকেল ৪ টায় আবার সমবেত হওয়ার ঘোষণা দেয়া হয়।


Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার... ...বাকিটুকু পড়ুন

×