somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা - একটি আপডেট পোস্ট

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা থেকে আসলাম মাত্র । সেখানের অফিসের একজনের সাথে কথা বলে যা বুঝলাম, তারা এখন ভালো রকমের অসহায় । বিল্ডিং নিয়ে যে গেঞ্জাম, সেটায় এখন স্টে অর্ডার দিসে । আইনত তারা ঠিক আছে । কিন্তু, তাদের ভয়, ৬০০ কোটি টাকার জন্য হয়তো আরও কোটি খানেক টাকা দিয়ে আইনের মাইঙ্গার চিপায় ফেলে দিতে পারে কমিটি । মন্ত্রনালয়ের সাহায্য দরকার। কিন্তু তাদের হাত অতো লম্বা না । মন্ত্রনালয় পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে বর্তমান করাপ্টেড কমিটির । প্রিন্ট মিডিয়াতে এসেছে নিউজগুলা । লালবাগ থানার ওসির সাথে কথা হল । তাকে অনেক আন্তরিক মনে হল ব্যাপারটা নিয়ে । যদিও দুর্নীতি বা কমিটির ব্যাপারে কিছু বলে নাই । শুধু খাবারের বেবস্থা করতে বলল আপাতত । সমাজকল্যাণ মন্ত্রনালয় এর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বারবার । বেশ কিছু ঘাপলা আছে এখানে । কমিটির সভাপতি খাজা জাকি আহসানুল্লাহ এবং সম্পাদক মোঃ আনিসুর রহমান প্রতিষ্ঠানের গঠনতন্ত্র মডিফাই করে প্রতিষ্ঠানকে নিজের সম্পত্তি করে নিয়েছে । যেমনঃ

** আজীবন সদস্য ফি আগে ছিল ২০০০ টাকা । কিন্তু কমিটি তা বে-আইনি ভাবে বাড়িয়ে করেছে ২০০০০০ টাকা । এখন বলেন, কয়জন মানুষ ২০০০০০ টাকা দিয়ে সদস্য হতে আসবে ?
গঠনতন্ত্র অনুযায়ী আজীবন সদস্যদের ভেতর থেকে কমিটি নির্বাচন হবে এবং আজীবন সদস্যরাই সরাসরি ভোট প্রদান করবে ।

** বর্তমান সভাপতি মৃত্যুর পূর্ব পর্যন্ত যাতে সভাপতি থাকতে পারে,সেই ধারা যোগ করা হয়েছে (!)

এছারা আরও কিছু সংশোধনী আনা হয়েছে, যেগুলো দিয়ে তারা তাদের পদ স্থায়ী করেছে ।

মুলত, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের দ্রুত পদক্ষেপ কামনা করছেন তারা । সাথে তারা সকল সাংবাদিক ভাই বোনদের এগিয়ে আসার জন্য অনুরধ করেছেন । আর, বেঁচে থাকার জন্য খাদ্য তো লাগবেই ।

প্রিন্ট মিডিয়ায় নিউজ আসলেও, ইলেক্ট্রনিক্স মিডিয়ায় এখনো কোন নিউজ আসে নাই ।

আমি AIUB SHOMOY CLUB, Jononi Social Welfare Foundation এবং Light Of Life এর পক্ষ থেকে হয়তো কিছু খাদ্য সহায়তা করবো দুই এক দিনের ভেতর । কিন্তু, মূল সাহায্য করতে পারবেন উচ্চ পদস্থ কেউ, যিনি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×