somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-কমার্স, বিজ্ঞ মত ও বাস্তবতা (ই-কমার্স এ আগ্রহীরা পড়তে পারেন)

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে একটি জাতীয় পত্রিকায় কয়েকজন ই-কমার্স বিজনেস ওনারদের বিজ্ঞ মতামত প্রকাশ পেয়েছিল । তাঁরা নতুন উদ্যোগতা দের জন্য বেশ কিছু টিপস দিয়েছিলেন । কিন্তু, সবার একটা কমন কথা ছিল এবং সেটা হচ্ছে কোটি টাকা না হলে ই-কমার্স বিজনেস এ নামা সম্ভব না ।

তখনও আমরা ই-কমার্স এ আসি নাই । কিন্তু প্ল্যানিং চলছিলো । তাঁদের ওই বিবৃতি দেখে একপ্রকার থমকে গিয়েছিলাম । কারন, আমাদের বাজেট ছিল ৫০ হাজার টাকা যেখানে তাঁরা বলেছিলেন কোটি টাকা ছাড়া সম্ভব হবে না ।

কিন্তু, থেমে যাই নি আমরা । কাজ চলেছে । এবং গত এক মাসের ভেতর আমরা মোটামুটি জনপ্রিয়তাও পেয়েছি । কিন্তু তাহলে শুরু করলাম কিভাবে ? কোটি টাকা ছাড়া !

প্রথমেই আপনার দরকার মার্কেট এনালাইসিস । এক্ষেত্রে আপনাকে বিচক্ষন হতে হবে । খুজে বের করতে হবে কোন প্রোডাক্ট এর চাহিদা তুলনামূলক ভাবে বেশি কিন্তু মার্কেট প্লেস কম । এই ধরনের একটি মার্কেট খুব সহজে কিন্তু ভালো প্ল্যানিং ও বিচক্ষনতার সাথে ধরা সম্ভব এবং তা হাজার টাকার ভেতরেই ।

প্রথমে খুব বেশি স্টক না করে আইটেম বাড়াতে পারেন । তাহলে কাস্টমার আকৃষ্ট হবে । আর নতুন ধরনের সার্ভিস দেয়ার চেষ্টা করুন যেমন ধরুন নেক্সট ডে ডেলিভারি সিস্টেম । এক্ষেত্রে আপনার যে নিজের দক্ষ জনবল দরকার, তা কিন্তু না । বাজারে বেশ কিছু কুরিয়ার সার্ভিস আছে, যারা আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দিবে এবং তার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বুঝিয়ে দিবে । কুরিয়ার ভেদে পার অর্ডার রেট চেন্জ হয়, তবে সেটা ৫০-৯০ টাকার ভেতর।

আমাদের দেশে ক্যাশ অন ডেলিভারি - এই সিস্টেম টাই বেশি চলে । আর বললাম তো, কুরিয়ার থেকেই সে সুবিধা করে নিতে পারবেন । নিজের ভারা করে লোক রাখতে হবে না । প্রথমেই অনলাইন ব্যাংকিং রাখার কোন প্রয়োজন দেখি না, কারন খুব কম মানুষ অনলাইনে পেমেন্ট করে থাকে । তবে দুরের মানুষ গুলোর জন্য বিকাশ এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং রাখতে হবে কারন দূরে আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন না ।

তাহলে দুরের প্রোডাক্ট কিভাবে দিবেন ? দুরের প্রোডাক্ট দিতে পারেন কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে । কারন তাঁরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে ।

নিজে মাঠে না নামলে আসলে সঠিক জিনিষ পাওয়ার সম্ভবনা কম থাকে । কিন্তু আমরা যা দেখলাম, তা হল ভালো প্ল্যান নিয়ে এগোলে আপনি ১ লাখ টাকা দিয়ে অনেক ভালো ভাবে একটি ই-কমার্স বিজনেস রান করতে পারবেন ।

এবার নিজেদের প্রমট করি ? আমরা শুধু প্রোডাক্ট সেল করছি, তা না । আমরা অনলাইনে যারা নিজেদের সাইট চালান, তাঁদের জন্য একটা সিস্টেম ডেভলপ করেছি, যেটা থেকে সাইট ওনার ইনকাম করতে পারবে ।

সিস্টেম টা হল, আপনি আমাদের সাইট এ এফিলিয়েট মেম্বার হিসেবে রেজিস্টার করবেন । তখন আপনার জন্য একটি আইডি জেনারেট হবে । আপনার সাইট এ আমাদের সাইট বা আমাদের প্রোডাক্ট এর অ্যাড থাকবে, সেই অ্যাড এ ক্লিক করে যদি কেউ কোন পণ্য কেনে, তাহলে সাথে সাথে আপনার একাউন্ট এ ৭-১০% টাকা (প্রোডাক্ট মূল্যর) অ্যাড হবে । আপনার ইনকাম ডিপেন্ড করবে আপনার সাইট এর ভিসিটর এর সংখার উপর । যদি কেউ আমাদের এফিলিয়েট মেম্বার হতে চান, তাহলে কাইন্ডলি আমাকে ই-মেইল করুন এই ঠিকানায়ঃ [email protected] সাথে আপনার নাম, ওয়েব সাইট অ্যাড্রেস ও ফোন নাম্বার দিতে ভুলবেন না ।

এই যাহ্‌, সাইট এর অ্যাড্রেস দেই নাই এখনও !! http://www.ladyiconic.com । এটা আমাদের সাইট, কেমন হইসে, মন্তব্য করে জানালে খুশি হবো :)
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×