somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে শুরু করবেন ই-কমার্স বিজনেস

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনকে দিন প্রশারিত হচ্ছে আমাদের অনলাইন কাভারেজ । সেই সাথে বেড়ে চলেছে অনলাইনে ব্যবসার সুবর্ণ সুযোগ । অনেকেই ফেসবুক পেজের মাধ্যমে অলরেডি শুরু করেছেন অনলাইনে বেচাকেনা । ছোট বড় অনেক পেজ দেখা যায় যারা মোটামুটি ভালোই ব্যবসা করছেন ।

অনলাইন ব্যবসা বা ই-কমার্স এর কথা মাথায় আসলেই মাথায় আসে এখনি ডট কম এর নাম, না ? তাদের এত বড় অফিস, এত স্টাফ, প্রচুর ইনভেস্ট । তাহলে কি ই-কমার্স আমাদের জন্য না? উহু, আপনিও চাইলে শুরু করতে পারেন ই-কমার্স ব্যবসা । বাজেট দরকার ৫০ হাজার টাকা । জি, আমরা মাত্র ৫০ হাজার টাকা দিয়েই শুরু করেছিলাম ।

যা প্রয়োজনঃ মার্কেট এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ । এখানে বলে রাখি, এখনি ডট কম এর মত সব প্রোডাক্ট নিয়ে নামার কোন দরকার নাই । আপনি শুধু একটা আইটেম নিয়ে শুরু করুন । ইউনিক প্রোডাক্ট আনার চেস্টা করুন । আগে খুঁজে নিন কোন আইটেম বেশি চলবে । কারা আপনার টারগেটেড কাস্টমার । ছেলে না মেয়ে ? তাদের বয়স কেমন?

আমার অভিজ্ঞতা যা বলে, অনলাইনে ছেলে অপেক্ষা মেয়েদের আইটেম বেশি সেল হয় । এবং বয়স টা সাধারণত ১৮ - ৩০ এর ভেতর হয়ে থাকে । মেয়েদের চোখে ভালো লাগে এমন সব কিছুই আপনি সেল করতে পারেন । জুয়েলারি, শারি, সালোয়ার - অনেক কিছু ।

একটা জিনিষ মাথায় রাখতে হবে এবং এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ - সেটা হচ্ছে প্রোডাক্ট কুয়ালিটি । বিজনেস একদিনের না । তাই আজেবাজে প্রোডাক্ট সেল করে বাজার নষ্ট করবেন না ।

কিভাবে শুরু করবেন ? মার্কেট এনালাইসিস শেষ হলে প্রোডাক্ট আনুন । চায়না থেকে হোল সেলে অনেক পণ্য কিনতে পারা যায় । যদিও কাস্টমস ফি দিতে হয় প্রচুর । তবে, যারা অলরেডি পণ্য আনছেন, তাদের কাছ থেকেও পণ্য হোল সেলে কিনতে পারেন ।

প্রথমেই অনেক মালামাল আনার দরকার নাই । একটা আইটেম ২/৩ টা আনেন কিন্তু অনেক গুলা আইটেম আনেন । ওয়েব সাইট এর দরকার নেই প্রথমেই । শুরু করুন ফেসবুক পেজ থেকে । ফেসবুকের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং তাদের বলুন পেজ টা শেয়ার করতে ।

প্রথম সেল এর টাকা গুলা হিসাব করে রাখুন আর মনে রাখবেন, ব্যবসা টিকে থাকে কিন্তু হিসাবের উপর। প্রথম সেল থেকে পাওয়া টাকা ভাগ করে ফেলুন নতুন অর্ডার, ফেসবুক অ্যাড ও কস্ট - এভাবে ।

এর পরের অর্ডার এর মালামাল আসলে ফেসবুকে একটা অ্যাড দিয়ে দিন । সেল বেরে যাবে । অ্যাড দিতে বেশি খরচ হয় না । বাট বেনিফিট বেশি ।

মূলত যে সমস্যা ফেস করে থাকি আমরা সেটা হচ্ছে হোম ডেলিভারি কিভাবে দিবো । ফোর স্টার নামে একটা কুরিয়ার আছে, তারা হোম ডেলিভারি দিয়ে আসবে আপনার হয়ে । প্রতি অর্ডারে ৫০-৬০ টাকা নিবে । আমরাও তাদের মাধ্যমেই ডেলিভারি দিয়ে থাকি । সার্ভিস ভালোই ।

এইতো - মূল বিষয় গুলা বললাম এখানে । আরও ছোট ছোট বিষয় আছে । সেগুলা অন্য সময় আলোচনা করবো । আপাতত আমার ফেসবুক পেজ আর ওয়েব সাইট এর লিঙ্ক দিয়ে বিদাই নেই :P

পেজ লিঙ্কঃ https://www.facebook.com/Xpresstrend

সাইট লিঙ্কঃ http://xpresstrend.com/
কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন । উত্তর দিবো ইনশাআল্লাহ্‌ । আর লেখাটা পারলে শেয়ার করবেন আপনারা । ধন্নবাদ ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×