কোন এক মুহূর্তে সত্যি নিজেকে পরাজিত মনে হয়েছিলো বাবু । কারন আমি তখন হাজার খুজেও তোমাকে আমার পাশে পাই নাই । দুইটা দিন আমি একা ছিলাম, খুব একা । কিন্তু, রাত থেকে আবার নিজেকে তোমার পাশে অথবা তোমাকে আমার পাশে খুঁজে পেয়েছি ।
আমি তোমাকে কত ভালোবাসি, সেটা আমি আরও গভিরভাবে বুঝতে পারলাম । তুমি কামরুল কে কতটা বিশ্বাস করতা, অথবা এখনো করো এবং ভালোবাসতা আর ওর জন্য তোমার বর্তমান অনুভূতি - এটাও বুঝতে পেরেছি ।
তুমি কামরুল কে অনেক বিশ্বাস করো এখনো । তাই মানতে চাও নাই যে ওটা কামরুল । আরেকটা কথা - আমার যদি কিছু হয়ে যায় বলতে বিয়ে না হয় এটা বুঝায় নাই :p তুমি এতো বিশ্বাস করো এখনো ওকে ? নিজের বউ কে মেরে দিলো আর আমি কে ওর বল ? তোমাকে সে ভয় পায়, জানে যদি সে ডিরেক্টলি কিছু মিন করে তাহলে হয়তো তুমি বকা টকা দিয়ে দিবা । কিন্তু আমি যদি মানুষ চিনতে ভুল না করি, তাহলে ওর বউ এর ব্যাপারে যেটা মিন করসে - আমার ব্যাপারেও সেটাই মিন করসে ।
আমার একটা চাপা কষ্ট আছে, আর সেটা হল তোমার কাছে আমার অনুভূতি প্রকাশ না করতে পারা । কিছু বলতে পারি না যে তোমাকে, বললে হয় তুমি কষ্ট পাও না হয় তুমি রাগ করো
একটা কথা খুব খারাপ লাগছে আমার । ও বারবার তোমার শরীরের কথা বলসে । মানে দুইবার বলসে । আমাকে শুধু শরীর দিতে চাইল আর নিজের কাছে তোমার মন রেখে দিতে চাইলো - কিন্তু তুমি কোন প্রতিবাদ করো নাই । হয়তো তুমি কথা বাড়াইতে চাও নাই ।
তবে একটা জিনিষ কি বাচ্চা জানো ? আমি সব বুঝি
খুব খারাপ লাগতেছিল যখন তুমি আমার ম্যাসেজ সিন করে রিপ্লাই না দিয়ে কামরুলের সাথে কথা বলতেছিলা আর আমার সাথে যেটুকু কথা বলসিলা সেটুকুতে শুধু হতাশাই ছিল । কামরুলের ওভার কনফিডেন্ট কথা শুনে কষ্ট পাই নাই তখন । কিন্তু পরে তোমার কষ্ট দেখে আমার কয়েক মুহূর্তের জন্য মনে হইসে যে এখনো হয়তো তুমি আসলেই কামরুলকে ভালোবাসো ।
আসলে ভালোবাসা তো এমনই
আমি জানি আমাকে তুমি অনেক অনেক অনেক ভালোবাসো, এটাও জানি কামরুলকে তুমি আরও বেশি ভালোবাসতা । কারন, তার জন্য তুমি সব কিছু ছাড় দিতে রাজি আছ আর আমার জন্য একটা ফোটা কম্প্রোমাইজ এর ইচ্ছা নাই । যেটুকু ছাড় দাও সেটা আমার উপর জিদ করে
এগুলা নিয়ে আমার মনে কোন কষ্ট থাকবে না যদি তুমি আমাকে শুধু ভালোবাসতে দাও । আর একটু আদর করো আমাকে । তোমাকে যে মাত্র ৬ মাসেই অনেক ভালোবেসে ফেলেছি আমি । অনেক মানে অনেক । কামরুলের থেকে বেশি ।
আমি না কখনো ওর সাথে আমার কম্পেয়ারই করি নাই আগে । কিন্তু এখন কেন জানি করি মাঝে মাঝে । বিশেষ করে যেদিন থেকে তুমি বলা শুরু করছ যে কোন স্যাকরিফাইজ করবা না, কম্প্রোমাইজ করবা না - সেদিন থেকে । ওর জন্য তুমি অনেক করেছ কিন্তু আমি চাই না আমার জন্য তুমি একটু কষ্ট করো । তাহলে তুমি কেন বারবার আমাকে মনে করায় দাও যে তুমি ওকে অনেক ভালোবাসতা আর ওর জন্য তুমি সব কিছু ছাড়তে প্রস্তুত ছিলা :'(
কিন্তু কথা মনে করায় দিতে নেই বাবু
আমার এত্ত খারাপ লাগছে বউ যখন তুমি বলছ যে তোমার মনে ও সব সময় ছিল । ভুলতে পারো নাই কখনো । তখন আমার নিজেকে পরাজিত মনে হইছে । নিজের ভালোবাসার উপর ডাউট হইসে খুব । মনে হইসে যে আমার ভালোবাসা চরম দুর্বল ! তুমি মানুষ, তাই প্রথম ভালোবাসাকে ভুলতে পারো নাই । আমিও যে মানুষ বাবু ! আমার ভালোবাসা প্রথম ভালোবাসার কথা ভেবে কষ্ট পাবে এটা আমি কিভাবে মানতে পারি বল বাচ্চা !!
তোমার তো সুইসাইড করতে ইচ্ছা করসে
ঠিক সুইসাইড করার ইচ্ছায় এই কাজ করি নাই । ভুল বললাম । তুমি সময় চাইছিলা, আমি সময় দিতে চাইসিলাম । আমার কাছে মনে হইসে যে আমি জেগে থাকলে তোমাকে এটা ওটা বলবো, তোমার কষ্ট আরও বাড়িয়ে দিবো । প্রথমে দুইটাটা খাইসি । দুই ঘন্টা পরও ঘুম না আসায় আরও দুইটা খাইসি । তুমি বকা দিলা, মনে আসে বলছিলাম - দাঁড়াও পানি খেয়ে নেই ? তখন আরও ২ টা খাইছি । তুমি যখন বলছ যে তোমার বাঁচতে ইচ্ছা করতেছে না তখন তিনটা খাইছি । খুব কষ্ট হচ্ছিলো বাবু
এখন আমি অনেক ভাল । কারন তুমি বলছ যে তুমি ভাল আছ । আর তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো । অনেক শান্তি লাগতেছে । দুই মাস আগে যেমন ছিলা আজ আবার অনেকটা সেরকম মনে হইসে তোমাকে ।
আর আমি জানি তুমি কালও আগে ফেসবুকে গেছো
চোখের কোনায় আবারো এক বিন্দু জল
যেদিন থেকে তুমি কম্প্রোমাইজ করতে পারবা না, কিছু ছাড় দিতে পারবা না, তুমি অনেক ফ্রিডম পছন্দ করো - এসব বলস, আমি না নিজেকে নিজের ভেতর বন্দি করে রাখছি । তোমাকে কিন্তু আমি আগের মত টেক্সট দেই না । ভয় পাই । কিন্তু আমি তোমাকে কখনো ভয় পাইতে চাই নাই । কিন্তু আমি এখন সত্যি একটু হলেও তোমাকে ভয় পাই ।
যখন ফ্রিডমের কথা বলস, তখন আমার মনে হইসে যে আমি মনে হয় তোমার লাইফ এঞ্জয় করতে দিতেছিনা । পারতেছ না নিজের জীবন উপভোগ করতে । বন্ধুদের সাথে টাইম দিতে পারতেছনা । আম্মুর সাথে দূরত্ব বারসে । হাবিজাবি জাবিহাবি মনে হইসে আমার কাছে অই সময় । অনেক কঠিন একটা সময় ছিল সেটা । ওইদিনই আবার বলস যে দেখা সাক্ষাত না হতো তাইলে ভালো হইত । তখন আমার মনে হইসে কি জানো বাবু
তোমার কাছে আমি খুব কম কথা লুকাই । যেটুকু লুকাই সেটুকু হয় কল্পনায় তোমার সাথে কথা বলে বলে দেই আর বাকিটা ফেসবুক এর স্ট্যাটাস দিয়ে সেটার প্রাইভেসি অনলি মি করে রেখে :p
আমি অনেক দুস্ট ! কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি । তোমাকে সারাটা জীবন খুশি রাখতে চাই । আর একটু ভালবেসো আমাকে, তাতেই আমি খুশি
পুনশ্চঃ তোমাকে পাগলের মত ভালোবাসি । সে তোমাকে কতটুকু ভালোবাসা দিয়েছে এটা আমি জানি না কিন্তু আমার জীবনের সব থেকে দামি বস্তু তুমি । আমার জীবন থেকেও তোমার ইম্প্রটেন্স বেশি । ভালোবাসি আমার জীবন থেকে তোমাকে বেশি । বিশ্বাস করো অথবা না করো
=======
স্পেসলেস লাইন (:p) খুব ক্ষুধা লাগছে ! হাইড অ্যান্ড সিক খাইতে চাইছিলাম একবার, কিন্তু আমি যে সেটা তোমার হাতে খেতে চাই !!!! তুমি একটু আদর করে দিয়ো আজ, আমি সুস্থ হয়ে যাবো । আমি কিন্তু অনেক অসুস্থ । অনেক দুর্বল । সকালে একবার লাইন কেটে গেছিলো আর আমি পরে ফোন দিয়ে বলছিলাম যে ফোন পরে গেছিলো তখন আসলে আমি নিজেই মাথা ঘুরে পরে গেছিলাম :p তপ্পা রে আমার ময়না বাচ্চাটা !!
আচ্ছা, আমার আরেকটা কষ্ট বলি ? আদরের সময় আমাকে খুব হিসাব করে আদর করতে হয় :/ সোনা বাচ্চা তো আমিও ডাকি :/ এমন না যে কামরুল ডাকতো তাই ডাকি । কিন্তু এখন না ভুলে বলে ফেলি মাঝে মাঝে, তখন মনে হয় কি মনে করায় দিলাম কামরুলের কথা । পেইন একটা :/ বেয়াদব একটা লোক । সব থেকে বড় কথা, বোকা একটা লোক । এতো ভালোবাসতা, আর সে বুঝতেই পারলো না !! হুহ ! হিংসা হয় তার উপর আমার ! :/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





