আমাদের রাজনীতিতে কে যোগ্য আর কে অযোগ্য এটা বলা খুব কঠিন, কিন্তু খালেদা জিয়া যে শিষ্টাচার জানেন না, সেটা একপ্রকার নিশ্চিত। গতকাল বিডি নিউজ এ একটি খবরের শিরোনাম দেখে পড়ার আগ্রহ হল। হয়তো নেহাৎ সাংবাদিক সুলভ আচরণের কারনে, অথবা বাংলার রাজনীতিকে কলঙ্ক থেকে একটু আড়াল করতেই শিরোনাম লেখা হয়েছিল "সামরিক বাহিনীর চরিত্র নষ্ট করা হচ্ছে: খালেদা"। কিন্তু এই শিরোনামের ভেতরে এই নারী, যিনি নাকি একজন সাবেক মেজর কাম প্রেসিডেন্ট এর স্ত্রী এবং নিজেও আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাও একাধিকবার। তিনি সরকারের বাইরে থেকে সরকার এবং প্রশাসনের বিরোধিতা করতেই পারেন এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিও সেটাই। কিন্তু, সেটার ভাষা কি মার্জিত হতে পারে না ? একজন সাবেক প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারেন, “পুলিশের কমিশনার ছিল আগে, এখন র্যাবের ডিজি বেনজীর- এ হলো মানুষখেকো, তার সঙ্গে যোগ হয়েছে হাসিনা (প্রধানমন্ত্রী)। আর এর আগে ছিল জিয়া (র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান)। আরো কয়েজন আছ।-----------র্যাবের বেনজীরকে বলব, এসব বন্ধ করেন। নইলে এর পরিণতি ভালো হবে না।”
মাননীয় নেত্রী, আপনি যাকে নাম ধরে ডাকছেন, তার সাথে আপনার তুলনা করাও ঠিক না। আপনি এসএসসি ফেইল একজন মানুষ। আর বেনজির আহমেদ ইংরেজিতে মাস্টার্স, এমএ, এল।এল।বি - ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানে বর্তমানে পিএইচডি করছেন। বিসিএস দিয়ে তারপর প্রশাসনে যোগ দিয়েছেন। আপনার মত নিজের স্বামীর ঘাড়ে পাড়া দিয়ে এই পসিশনে আসেন নাই। সো, সম্মান করা শিখবেন আশা করি। সম্মান করবেন, সম্মান পাবেন। যদিও কতটুকু সম্মান প্রাপ্য আমাদের দেশের রাজনীতিবিদদের, সেটা আসলেই চিন্তার বিষয়। কারন আপনারা যখন কথা বলা শুরু করেন,তখন মনে করেন যে বললেই হইলো!! কে শুনতেছে?? সব তো গরু ছাগল!! কিন্তু ম্যাডাম, জামানা পাল্টাচ্ছে। শুভ বুদ্ধির উদয় হউক।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





