somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্রোহী প্রার্থী বহিষ্কার, অতঃপর? যারা পোস্ট এ নেই এখন, তারা?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামীলীগ থেকে এবার ঠিক কি বিবেচনায় মেয়র প্রার্থী ঠিক করা হয়েছে জানি না। তবে, কয়েকটি পৌরসভায় মনে হল কিছুটা নিজ হাতে বিরোধী প্রার্থীর কাছে বিজয়ের মালা তুলে দেয়া হয়েছে। এমন অভিযোগ আছে অনেক পৌরসভার আওয়ামীলীগ মনোনয়ন না পাওয়া প্রার্থীদের। আমি নিজ পৌরসভা পাবনার কথাই জানি, সেটাই বলছি। সেখানে মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু। তিনি বিশিষ্ট চাঁদাবাজ হিসেবেই নাকি পাবনাতে বেশি পরিচিত। মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন। তিনি বেশ জনপ্রিয় একজন নেতা এবং পাবনার বেশির ভাগ মানুষ আশা করেছিলো যে সে ই হবে আওয়ামীলীগ এর প্রার্থী। আরেকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব কামিল হোসেন। একসময় তার নামে ড্রাগ ডিলিংস এর অভিযোগ ছিল এবং নিজেও বাংলা(!) খুব ভালো খেতে পারেন- এটা সর্বজন স্বীকৃত। তিনি ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগ এর সাবেক প্রচার সম্পাদক। বর্তমানে তার কোন পদ নেই আওয়ামীলীগ এ। কারন, জেলা আওয়ামীলীগ এর কমিটি এখনো পূর্ণ হয় নি। জনাব সোহেল হাসান শাহিন নেত্রীর সিদ্ধান্তের বাইরে না গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। কিন্তু সতন্ত্র প্রার্থী হয়ে গিয়েছেন কামিল হোসেন। এখন, আমার প্রশ্ন, কামিল হোসেন বর্তমানে কোন পদে নেই, তাহলে বিদ্রোহী প্রার্থী হিসেবে সে কি সাজা পাবেন ? আর, এর চেয়ে বড় প্রশ্ন - রাকিব হাসান টিপু কিভাবে মনোনয়ন পেল!! তাকে স্বয়ং আওয়ামীলীগ এর অনেক সমর্থক ই ভোট দিবে না, এর চেয়ে বেছে নিবে আরেক সতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা এবং বর্তমান মেয়র কামরুল হাসান মিন্টুকে। সব মিলিয়ে পাবনা পৌরসভার মেয়র পদ এক হিসেবে আওয়ামীলীগ মিন্টুর গলাতেই পড়িয়ে দিয়েছে। সব থেকে মজার বিষয়, প্রার্থী নির্বাচনে মাননীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদকের মতামতকেও অগ্রাহ্য করা হয়েছে। দেখা যাক, ফল ই বলে দিবে এই সিদ্ধান্ত কত টুকু সঠিক ছিল।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×