ইচ্ছে পুতুল
আমি কারো ইচ্ছে-পুতুল নই ।
নইতো কারো দাসধর্মে রত ।
অধীন কারো থাকবো নাতো আমি,
থাকবো আমি শুধুই আমার মত ।
উঠবো জেগে আমার মতো আমি ;
অন্যায় আর থাকবো নাতো সয়ে ।
মাথা নত রাখবো নাতো আর,
মরব নাতো ইচ্ছে-পুতুল হয়ে ।
চর্তুদিকে দিচ্ছে কারা ডাক ?
থাকবো নাতো শৃঙ্খলে আর বাঁধা ।
ইচ্ছে-পুতুল রইবে না আর ঘরে ;
নব যুগের সুর হয়েছে সাধা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





