somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাত্র আল্লাহর কাছেই রয়েছে সর্বোত্তম পুরুষ্কার।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলহামদুলিল্লাহ। অবশেষে মালালা নোবেল প্রাইজ পেল। এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক লেখা পড়েছি। এ নিয়ে বিতর্কে যাবনা, আমি শুধু বলতে চাই- আপনার ঘরের মেয়েকে আপনি সম্মান করলেন না, কিন্তু পাড়া-প্রতিবেশী তাকে নিয়ে মাতা-মাতি! ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন?

প্রকৃত ঘটনা মহান অাল্লাহই ভালো জানেন। তবে মালালার বিষয়টাকে যারা সাজানো নাটক বলছেন তাদের বলব, পশ্চিমারা যদি নাটক করেই থাকে সেই সুযোগ কি তালেবানরাই সৃষ্টি করে দেয়নি? তালেবানরা কেন নারী শিক্ষার বিপক্ষে? ইসলাম কি শিক্ষাকে নিষিদ্ধ করেছে? না, বরং পবিত্র কোরআনের প্রথম বানীই হচ্ছে - পড় তোমার প্রভুর নামে। রাসুল (সাঃ) বলেছেন শিক্ষার জন্য প্রয়োজন হলে তোমরা সুদুর চীনে যাও। এখানে নারী পুরুষকে আলাদা করে বলা হয়নি।

তাহলে তালেবানের উচিৎ কি ছিল? নারী শিক্ষাকে বাধাগ্রস্ত না করে বরং তারা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা করা। নারী বা পুরুষ যেই হোকনা কেন একজন সত্যিকারের মুসলমান হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া মুসলমান হওয়া যায়না।

আর বিশ্বজুড়ে বিভিন্ন জঙ্গি সংগঠন সৃষ্টির জন্য আমি বিশ্বের সকল রাষ্ট্র ব্যবস্থাকেই দায়ী করব। কারন তারা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে যথার্থভাবে রাখেনি। তার ফলশ্রুতিতে যে যেভাবে পারছে ইসলামকে ব্যবহার করছে।

বিষয়টা কবিতার সেই অন্ধ লোকদের হাতি দেখার মত। যেহেতু তারা অন্ধ, চোখে দেখতে পায়না, হাত দিয়ে স্পর্শ করে তারা হাতি সম্বন্ধে ধারনা নেয়ার চেষ্টা করেছিল। যে হাতির লেজ ধরল সে বলল হাতি একটা রশির মত, যে কান ধরল সে বলল হাতি একটা পাখার মত, যে পিঠ ধরল সে বলল হাতি একটা দেয়ালের মত, যে দাঁত ধরল সে বলল হাতি তরবারির মত, যে পা ধরল সে বলল হাতি একটা গাছের মত। তাদের হাতি দেখাকি সম্পন্ন হল? যার চোখ আছে সেই কেবল বলতে পারবে হাতি আসলে দেখতে কেমন। আর শিক্ষাই মানুষের চোখ খুলে দেয়।

তাই প্রকৃত মুসলমান হওয়ার জন্য প্রকৃত শিক্ষারও প্রয়োজন আছে। আজকের মুসলমানরা দলে দলে বিভক্ত। আমি বলব আমাদের প্রকৃত শিক্ষার অভাবই এজন্য দায়ী। নয়তো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়। আমরা এক হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত সবাই। আমাদের কোরআন এক, হাদীস এক, অথচ আমরা দলে দলে বিভক্ত। আমি মনে করি সারা বিশ্বের মুসলমানের পরিচয় হওয়া ‍উচিৎ মুসলমান নামে। হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম, তালেবান বা আইএস নয়। প্রত্যেক মুসলমানেরই পরিপূর্ন ভাবে মুসলমান হওয়া উচিৎ। যাতে আমাদের আদর্শ দেখে, আমাদের চরিত্রের মাধুর্য দেখে যেন সকলে ইসলাম ধর্মের ছায়ায় আশ্রয় নিতে আসে। জোর জবরদস্তি করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় বা উচিৎও নয়। ইসলাম শান্তির ধর্ম। সারা বিশ্বের শান্তি প্র্রতিষ্ঠার জন্য আসুন আমরা প্রত্যেকেই ইসলামকে জানি এবং পরিপূর্ন ভাবে ইসলামে প্রবেশ করি। নারী-পুরুষ সকলেই ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই। জন্মসুত্রে মুসলমান নয়, বা নামের মুসলমান নয়, কর্মের মুসলমান হই। আমাদের আচার আচরন কাজে কর্মে সবকিছুতেই যেন প্রকাশ পায় আমরা মুসলমান এবং আমাদের ধর্মই হচ্ছে প্রকৃত শান্তির ধর্ম।

পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের ক্ষমা করুন, আমাদের জ্ঞান দান করুন। জঙ্গিবাদ নিপাত যাক; সারা বিশ্বে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা পাক।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×