somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সুরভী এবং এ’রকম হাজার সুরভীর দু:খ গাঁথা

১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না, আসিফের এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। তার শরীরটা কেমন যেন হিম হয়ে আসেছে। প্রতিদিন সে রাত পৌনে তিনটায় উঠে। সেহরী করে। আজ একটু আগেই ঘুম ভাঙ্গলো। না, মোবাইলের এ্যালার্মে নয়; অনাকাঙ্খিত একটা নাম্বার থেকে ফোন পেয়ে। তার শরীর কাঁপছে বোধ হয়। যদিও নম্বরটা তার ফোনে সেইভ করা ছিল। কিন্তু কখনো ব্যবহার হয়নি। সে নয়, হয়তো লাবনীই কখনো সেইভ করেছিল তার বান্ধবীর নম্বরটা । তখনও লাবনীর নিজের ফোন হয়নি হয়তো।
ফোনটা অবশ্য লাবনীর কাছে আসার কথা। আসিফের একমাত্র শালী সে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তার ফোনটা বোধ হয় সুইচড অফ করে ঘুমাতে গেছে। কোন এক সময় আসিফের নম্বরটা সুরভীদের দিয়ে ছিলো সে; আজ কাজে লেগে গেছে।
শশুর বাড়ী বেড়াতে গিয়ে দুই একবার তাকে দেখেছিল আসিফ। লাবনীর সহপাঠী এবং বান্ধবী। নামের মতই ভালো ছিলো মেয়েটি। হ্যা সুরভী! আহা কি প্রান চঞ্চল একটি মেয়ে।
আমাদের সমাজে আসলে নারীরাই নারীর সবচেয়ে বড় শত্রু! খুব লেখাপড়া করার ইচ্ছে ছিলো সুরভীর। কিন্তু টাকা-পয়সাওয়ালা ভালো পাত্র পেয়ে সুরভীর ইচ্ছের বিরুদ্ধে্ এক প্রকার জোর করেই তাকে বিয়ে দিয়ে দেয়া হল এস,এস,সি পাশ করতে না করতেই। শর্ত ছিল সুরভীকে তারা পড়াবে।
কিন্তু না, কিছু দিন যেতে না যেতেই তাতে বাধঁ সাধলো তার শাশুড়ী। শাশুড়ীর এক কথা, “বৌ মানুষের আবার লেখা-পড়া কিসের? মন দিয়ে ঘর-সংসার কর।” এর পরের ঘটনা আরো ভয়াবহ! বয়স্ক স্বামীটি তাকে চাপ দিতে থাকলো স্বন্তান নেয়ার জন্য। এবং মেয়েটি বাধ্য হলো সন্তান নিতে। সময়ের পরিক্রমায় অবশেষে তার কোলজুড়ে এলো সুন্দর একটি কন্যা সন্তান। আজ মাত্র আট দিন বয়স তার।
কিন্তু একি সংবাদ!
ফোনের ওপাশের মেয়েলি কন্ঠটি এখনো আসিফের কানে বাজে,
-ওয়া আলাইকুম আস সালাম, এখানে লাবনী আছে?
-কে বলছেন আপনি?
-বলুন না লাবনী আছে? একটু লাবনীকে দিন না?
-এত রাতে লাবনীকে কেন চাচ্ছেন? ও তো এখানে থাকে না, আমি ওর দুলাভাই বলছি।
-লাবনীকে বলবেন ওর বান্ধবী সুরভী মারা গেছে।
চমকে ওঠে আসিফ। কি বললেন ? কি হয়েছিল সুরভীর?
-লাবনীকে বলবেন প্লিজ, সুরভী আর নেই।
লাইনটা কেটে যায়। কাঁপতে কাঁপতে বিছানা ছাড়ে আসিফ। হাত মুখ ধুয়ে তার স্ত্রীকে ডেকে তোলে। লাবনীকে ফোনে পাওয়া যাচ্ছেনা। বাসার অন্য নম্বরে ফোন দিয়ে লাবনীকে জানায় আসিফ। পরের দিন লাবনীর কাছেই সব কিছু জানতে পারে আসিফ।
জানালার রেলিংয়ের সাথে ওড়নায় পেচানো সুরভীর লাশ ঝুলতে দেখে পুলিশ। পোষ্টমর্টেম বলছে, তলপেটে যেখানে সিজারের সেলাই সেখানে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এটা কি আত্মহত্যা, নাকি হত্যা?
যদি আত্মহত্যাই হবে? মেয়েটি কেন বাধ্য হলো এমনটি করতে?
এর জন্য দায়ী কে?
শুনেছি তার স্বামীর বাড়ীর সব পলাতক।
একমাত্র মেয়েটিকে হারিয়ে শোকে বিহ্বল তার মা-বাবা।
এমতাবস্থায় তাদের কি আমি প্রশ্ন করতে পারি, আমার জানামতে আপনাদের অর্থ সম্পদ তো ভালোই ছিল। মেয়েটির লেখাপড়া চালানোর সক্ষমতা আপনাদের পর্যাপ্তই ছিল। তার আচার আচরনেও তো কোন খারাপ প্রভাব ছিলনা। তবে কেন ষোড়ষী বয়সেই তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেয়া হলো?
কেন শশুর বাড়ীর অত্যাচারে এভাবে নিভে যেতে দিলেন একটি প্রানচাঞ্চল্য প্রদীপকে।
ভাবতে পারেন তার আটদিন বয়সী শিশু কন্যাটির কথা!
ইস্ ! শিউরে উঠি!
(একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×