তোমাকে ভালোবাসি;
বড্ড বেশীই ভালোবাসি।
এছাড়া উপায় কি বল?
সত্য ও সুন্দর যেখানে ফুল হয়ে ফোঁটে;
তাঁকে এড়িয়ে চলার সাধ্য কারো আছে?
ভুল বুঝনা-
ভালোবেসেছি; ঘর বাঁধার অফার করিনি।
সবকিছু কি সবাইকে মানায় বল?
ইচ্ছে করে তোমার সুরে সুর মিলাই,
তোমার কবিতায় একটু ছন্দ ঢেলে দেই।
এসো না হয় কবিতাই লিখি;
কবিতার ছন্দে ছন্দে পূর্ণ হোক যত অপূর্ণতা।
তোমার জন্য না হয় আবার কবিই হলাম।
হতে পারি আরো অনেক কিছুই;
হয়তো, যা হতে পারবনা-
তোমার না’য়ের মাঝি!
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



