
শুধু একদিন ভালোবেসে ভরবে কি মন?
তুমি আছ হৃদয়ে প্রতিটি দিন, প্রতি ক্ষণ।
দিন-ক্ষণ বেছে বেছে কিসের আয়োজন?
তুমি আমি একাকার সারাটা জীবন।
আজ শুধু ভালোবাসা; কাল তবে কি?
আমাদের প্রেম কভু ফুরাবে নাকি?
দিন যায়, রাত যায়, আসে নতুন সকাল;
তুমি আমি ভালোবেসে যাব চিরকাল।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



