অধিকারহীন অনুভূতি
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই বুকে প্রেম ছিলো, আশা ছিলো
ভালোবাসা বেধেছিলো ঘর একদিন
স্বপ্নরা মেলেছিলো ডানা;
তুমি ছিলে অধিকারে
প্রতিটি অনুভাবে
অস্তিত্বের নিবিড় পাতায়।
.
এরপর মেঘ এলো
অনুভূতি ভেসে গেলো
ভালোবাসা ঠাঁই পেলো স্মৃতির পাতায়;
আমাদের স্বপ্নরা সময়ের মুখোমুখি
হয়ে গেলো প্রশ্নবোধক!
.
তুমি কি জেনেছো কখনো
অধিকারহীন প্রেম কি বিষন্ন কারাগার?
কনডেম সেলে বন্দী কয়েদির মতো
কি কঠিন প্রতিটি প্রহর?
.
হয়তো বোঝনি!
তোমার প্রস্থান পথে
তবু বেঁচে থাক প্রেম;
বিরহকে বুকে পুষে তবু বাঁচা যায়
হারানোর বেদনা তবু সওয়া যায়
একাকি কেটে যায় ছোট্ট জীবন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন