সেই তো প্রেমিক
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই শহরে মন ভাঙ্গে যে
সেই তো প্রেমিক!
মিষ্টি কথার মায়ার জালে
গোপন ব্যাথার আগুন জ্বালে
যেই ছেলেটা সকাল নিশি
সেই তো প্রেমিক!
স্বপ্ন নায়ে ভাসিয় দিয়ে
গভীর জলে ডুবিয়ে মারে
খুব সুচতুর যেই ছেলেটা
সেই তো প্রেমিক!
যেই ছেলেটা শূন্য করে তোমার হৃদয়
হাত ছেড়ে দেয় বিরান পথে
সেই তো প্রেমিক!
অশ্রু তোমার যেই ছেলেটার হাসির খোরাক
যার মনেতে তুমি শুধুই ক্ষণিক খেলা
এ জগতে সেই তো প্রেমিক!
.
তোমায় ভেবে সারা বেলা
কাটিয়ে দিলো যেই ছেলেটা
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
যেই ছেলেটা মিথ্যা কথার জাল বোনে না
সরল মনে তোমায় ভাবে
তোমায় ঘিরেই স্বপ্নে ভাসে;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
যেই ছেলেটার নোংরা ছোঁয়া
পায়নি কোন নারীর শরীর
পান করেনি গোপন সুধা;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
বাঘের মতো যেই ছেলেটা
তোমার কাছে এলেই বিড়াল
কথাগুলো হারিয়ে ফেলে থরথরিয়ে কাপতে থাকে;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
.
জগত জোড়া ভন্ডরা সব
নারীর হৃদয় দখল করে;
প্রেমের খেলায় তারাই জেতে
আসল পুরুষ নরীর মনে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০

আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে...
...বাকিটুকু পড়ুন
প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-...
...বাকিটুকু পড়ুন
আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।...
...বাকিটুকু পড়ুনআমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন