বিএনপি এখন রোড মার্চ করে রোড দাপিয়ে বেড়াচ্ছে। রাস্তায় প্রচুর গাড়ির ধুলা উড়ছে। ময়দানে প্রচুর লোকের সমাগম হচ্ছে। এতোটা হয়তো তারা নিজেরাও আশা করেনি। কিভাবে করবে জনগনের মেমোরী গোল্ডফিশের মতো হতে পারে তাই বলে তাদের মেমোরী তো আর গোল্ডফিশের না। তাদের তো এখনো মনে আছে তারা আগে কি কুকর্ম করে এসেছে। দেশে এখন ক্রান্তিকাল চলছে - শেয়ারবাজার লুটপাট হয়ে গেছে, লাখ লাখ লোক হয়েছে নি:স্ব।দ্রব্যমুল্যের চাপে মানুষ দিশেহারা। ১৫ টাকার রিকশাভাড়া ২৫ টাকা হয়ে যাচ্ছে কিন্তু ১৫ হাজার টাকার বেতন তো ১৮ হাজার ও হচ্ছেনা। ব্যাংকের রিজার্ভ কমে যাচ্ছে, শ্রমবাজার হুমকিতে পড়ে গেছে। বিদ্যুৎ, গ্যাস আর পানির সমস্যা অসহনীয়। বিদেশী বিনিয়োগ নেই। তিস্তা চুক্তি হয়নি ওদিকে ভারত ঠিকই ট্রানজিট (করিডোর!!) নিয়ে পন্য খালাস করছে।সীমান্তে মানুষ মরছে পশুর মতো। দেশে ছিনতাই চাঁদাবাজিতে মানুষ দিশেহারা। জীবনের নিরাপত্তা নেই , আইন শৃংখলার চরম অবনতি।রাস্তাঘাটের অবস্থা স্বরনকালের সবথেকে ভয়াবহ। পদ্মা সেতু কেলেংকারী, মেট্রোরেল জট, বেকারত্বের সমস্যা। যানজটের কবলে ঢাকা হয়ে যাচ্ছে স্থবীর শহর। হয়তো কিছুদিন পরে বসবাসের অনুপোযগী ই হয়ে পড়বে। দেশের এত এত সমস্যা আর আপনি ঘুরপাক খাচ্ছেন তত্বাবধায়ক সরকার ইস্যুতে। আপনার যদি সামান্যতম সদিচ্ছা থাকতো তাহলে আপনি আওয়ামীলীগের তত্বাবধায়ক সরকার ফাঁদে পা দিতেন না। আপনি অবশ্য এর বেশী আর কিই বা চান। আপনার তো দরকার ক্ষমতা। নির্বাচনে জয়লাভ করা। কারন নির্বাচনে জয়লাভ করলে আপনি আপনার দুর্নীতিগ্রস্থ ছেলেদের কে বাচাতে পারবেন। কারন নির্বাচনে জয়লাভ করলেই কেবল আপনি আপনার দোসর রাজাকার গুলোকে বিচার থেকে বাচাতে পারবেন। যে নেতার কাছে দেশের জনগনের থেকে ব্যক্তিস্বার্থ বড় হয়ে ওঠে সেই নেতার ধোকাবাজিতে আমরা পড়তে চাইনা। আজকে আপনি ট্রানজিট নিয়ে কোন প্রতিবাদ করেননা, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের পাশে দাড়ান না। দেশের প্রধান সমস্যাগুলের জন্য কখনো মাঠে নামেননা, হরতাল দেননা, রোডমার্চ করেননা। আপনার এতো আন্দোলন শুধু তত্ববধায়ক সরকারের জন্যই। কারন আপনার চাই নিরঙ্কুশ ক্ষমতা যে ক্ষমতার বলে আপনি আপনার ছেলেদেরকে নিয়ে যাবেন ধরাছোয়ার বাইরে।যে ক্ষমতার বলে আপনি প্রতিশোধ নিবেন আপনার প্রতিপক্ষের। যে ক্ষমতার সুবিধা নেবে জামায়াত যুদ্ধপরাধীরা। আর আমরা আমজনতা রয়ে যাবো এখনকার ই অবস্থায়। হয়তোবা এর থেকেও খারাপ। কারন আওয়ামীলীগ যখন বিরোধীদলে থাকে তখন তারা আরও ভয়ন্কর হয়ে যায়।
স্যরি ম্যাডাম জিয়া আপনার বা জামায়াতের ধোকাবাজিতে পড়ার কোন ইচ্ছা নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
সংকীর্ণ মন

রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ
কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন
ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।