somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাম তার "বিশ্ব ভালবাসা দিবস"

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব ভালবাসা দিবসের কথা ভুলেই গিয়েছিলাম। প্রকৃতির নিয়মে বছর ঘুরে বছর আসে। সাথে আসে নানা দিবসও। কিছু মনে থাকে কিছু থাকে ভুলের খাতায়। ফেইসবুকে পক্ষে-বিপক্ষে অনেক স্ট্যাটাস দেখে নিশ্চিত হলাম। যেমন একজন স্ট্যাটাস দিলেন,
“যে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালো মন্দ মিলায়ে সকলি....
(ন্যাকামি দিবসের গুষ্টি কিলাই)”
রাত ১২:১০ এ মুঠফোনে একটা ক্ষুদে বার্তা এল। আমার একজন শুভাকাঙ্খী। আরো নিশ্চিত হলাম দিনটি সম্পর্কে। যদিও মনে করতে পারছি না যে, ক্ষুদে বার্তাটা রাতে দেখেছিলাম নাকি পরদিন সকালে। যা পাঠালেন,
“I M A NIGHTANGLE”
Standing On
Ur Window..
Guarding The
Moonlight
With My Wings..
Waiting 4 U Just I
Want 2 Say…
“HAPPY VALENTINE’S DAY”
এ কোন পরী আমার জীবনে বুঝলাম না। পরদিন সকালে অফিস যেতে রাস্তার পাশে নবসৃষ্ট ভ্রাম্যমান ফুলের দোকান, যেখানে গোলাপসহ বিভিন্ন ফুলের পসরা, উচ্চ শব্দে হিন্দি, ইংরেজি গান বাজছে সাথে আশ-পাশ কাঁপছে দেখে দিনটির কথা পুনরায় স্মরণে এলো। সকাল পার হল, পার হল দুপুরও। একমাত্র ক্ষুদে বার্তাটিরও জবাব দেইনি। সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে লোকাল বাসে বাসায় ফিরছি। হঠাৎ ভাবলাম, ক্ষুদে বার্তাটার জবাব দেই। আবার চিন্তায় পরে গেলাম, এত পরে প্রতি উত্তর দিলে সে জানতে চাইলে কি বলব। প্রায় তখন বিকেল ৪ টা। মনের ভেতর একটা সমাধান প্রস্তুত করে ক্ষুদে বার্তা লিখতে শুরু করে দিলাম,
It’s a day & it’s not a night at all that’s why I waited for the day to come & to wish u.
“HAPPY VALENTINE’S DAY”
অপর প্রান্ত থেকে উনি আবার ক্ষুদে বার্তা লিখলেন,
“day ki bikel 4 tay start hoy”
মহা ঝামেলায় পরে গেলাম। কি আর করা আবার প্রতি উত্তর দিলাম,
“ji, day bikel 4 tay start hoy”
ভাগ্যিস আর কোন উত্তর এলো না। আমার শুভাকাঙ্খী, জানালার ধারে পরী হয়ে এসে যিনি ‘শুভ ভালবাসা দিবস’ জানিয়ে ছিলেন বোধহয় রাগই করলেন। আমিও আর আগালাম না। কে ওনাকে বোঝাতে যাবে যে আমার দিন সত্যিই বিকেল ৪ টায় শুরু হয়েছে। সারাদিন পরে কার এত রাগ-অভিমান খেলা ভাল লাগে।
এ দিবস নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। এ দিবসের আছে পক্ষ দল, আছে বিপক্ষ দল। কারো কারো আছে পক্ষে/বিপক্ষে অকাঠ্য যুক্তি। দিবসটির কালচার নিয়েও রয়েছে মত, পথ আর উদযাপনের পার্থক্য।
তবে এই দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করতে গিয়ে বিকৃত, নোংড়া মন মানসিকতা নিয়ে অসভ্য উপস্থাপনা, বেহায়াপনা আচরণ কখনই কাম্য নয়।
এসকল মত, পথ আর যুক্তির ঝামেলায় জড়িয়ে কোন নির্দিষ্ট পক্ষে না গিয়ে বরং মধ্য পন্থা অব্লম্বনই শ্রেয়। কখনও পক্ষের সাথে কখনও বিপক্ষের সাথে হাত, মাথা নাড়ানো। কেননা কথায় আছে, মধ্যপন্থাই সর্বোত্তম পন্থা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×