somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র পরজীবীর মতো বেঁচে আছে

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সোমবার অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিতে ‘পরজীবীর মত জেঁকে’ বসেছে। মার্কিন ডলারের আধিপত্য বিশ্ব অর্থনীতির জন্য হুমকি বলেও মন্তব্য করেন পুতিন।

সোমবার মস্কোর উত্তরে ক্রেমলিনপন্থী যুবকদের একটি দল ‘নাশির’গ্রীষ্মকালীন ক্যাম্পে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেন, `তারা বর্তমান বৈশ্বিক অর্থ ব্যবস্থায় ‘পরজীবীর মতো জেঁকে বসেছে।`

পুতিন আরো বলেন, তারা তাদের সামর্থ্যের বাইরে বেঁচে আছে। তারা তাদের ঋণের ভার বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে দিয়ে নিজেরা পার পেতে চায়।

সম্ভবত প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনের আগে রুশ তরুণদের সঙ্গে খোলা আকাশের নিচে এক আলোচনায় অংশ নিয়ে রুশ তরুণদের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, `বিশ্ব অর্থ ব্যবস্থায় তারা পরজীবীর মতো বেঁচে আছে এবং ডলারের আধিপত্যবাদ কায়েম করে রেখেছে।`

প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে মঙ্গলবার ২দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ঋণসীমা অনুমোদন করেছেন। পুতিন এজন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করে বলেন, `ঈশ্বরকে ধন্যবাদ যে তারা একটি ভারসাম্যমূলক সিদ্ধান্তে পৌঁছেছে।`

পুতিন বরাবরই মার্কিন বিদেশনীতির সমালোচনা করে থাকেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সিকিউরিটেজে চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর রিজার্ভের বড় একটি অংশের বিনিয়োগ আছে উল্লেখ করে তিনি বলেন, `বিশ্বে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের বিকল্প থাকা দরকার।`
ref : banglanews

re
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×