গল্পটা শুরু হতে পারতো ...
সে আমার কেউ খুব হতে পারতো ,
আমি শুরু করতে চাইতাম গল্পটা
যদি তার হাত ধরে রাখতে পারতাম খুব ।
আবছা দূরে দাঁড়িয়ে দেখছি তাকে ...
সে অন্য কারো হাত ধরে আছে ,
আমার ঘুড়িটা কেটে যাচ্ছে বারবার ...
ঠিকানাবিহীন গন্তব্যের পথে ।
জানালার ধার ঘেঁষে বসে থাকতে পারতাম
তার সাথে কিছু কথা হতে পারতো খুব ,
এখন আমি একা দাঁড়িয়ে আছি
শুন্য হাতটা শুন্য করে ।
খোলা আকাশের নিচে খুব ঘুরতে পারতাম
আমরা স্বপ্ন স্বপ্ন কথা খুব বলতে পারতাম ,
এখন সব কল্পকথা
পোড়া রৌদ্রের দৌড়ে গ্রীষ্মের বাষ্প ।
গল্পটা শুরু হতে পারতো খুব ...
সে আমার কেউ খুব হতে পারতো ,
আমি শুরু করতে চাইতাম হয়ত গল্পটা
যদি তার হাত ধরে রাখতে পারতাম খুব ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



