বড় পর্দায় যখনই কোন বাংলাদেশি সিনেমা রিলিজ পায় , তার অধিকাংশ সময়ই এই সিনেমাহলে রিলিজ পায় । এই হলে মূলত বাংলাদেশী চলচ্চিত্র মুক্তি পায় । ১৯৭৫ সালে “ অভিসার” সিনেমাহলটি প্রতিষ্ঠিত হয় । আর হলটির বর্তমান মালিক হচ্ছেন-হাসান দাউদ । বানিজ্যিক এলাকা মতিঝিলের হাটখোলা রোডে “অভিসার ” সিনেমাহলটি অবস্থিত । ইত্তেফাক মোড় থেকে একটু বাম দিকে হাঁটা শুরু করলেই এই সিনেমাহলের দেখা পাওয়া যাবে ।
প্রদর্শনীর সময় ও আসন সংখ্যাঃ প্রতিদিন তিনটি করে শো হয় অভিসারে । প্রথম শো’র সময়-বেলা ১২:৩০- ৩:৩০, দ্বিতীয় শো – বেলা ৩:৩০-সন্ধ্যা ৬:৩০ এবং সর্বশেষ শো সময় – সন্ধ্যা ৬:৩০- রাত ৯:৩০ । শুক্রুবার শো শুরু সকাল ১০:৩০ মিনিট থেকে । আসন সংখ্যা এই হলে ৮২৬ টি ।
টিকেটঃ অভিসারে টিকেট কাউন্টার দুটি । টিকেট মূল্য ৬০ টাকা এবং ৪০ টাকা ।
প্রদর্শনী কক্ষঃ প্রদর্শনী কক্ষে ডিজিটাল স্ক্রিন ও ডিজিটাল সাউন্ড সিস্টেম রয়েছে । গরমে দর্শকদের জন্যে ফ্যানের ব্যবস্থা রয়েছে । সিট এবং পরিবেশ মোটামুটি সন্তোষজনক ।
প্রেক্ষাগৃহের ভেতরের অবস্থাঃ প্রেক্ষাগৃহের প্রতি তলায় ফুড কর্নার ও দর্শকদের জন্যে বিশ্রাম নেয়ার ব্যবস্থা রয়েছে ।
টয়লেটঃ মহিলা এবং পুরুষ উভয়ের জন্যে আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে । কিন্তু আধুনিকায়নের অভাবে তা তেমন সন্তোষজনক নয় ।
গাড়ি পার্কিং: তিন-চারটি গাড়ি রাখার মত জায়গা প্রেক্ষাগৃহের সামনে রয়েছে ।
নিরাপত্তাঃ নিরাপত্তার জন্যে প্রেক্ষাগৃহের নিজস্ব নিরাপত্তাকর্মীর ব্যবস্থা রয়েছে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




