স্বাধীনতার বিয়াল্লিশ বছর পার হয়ে গেছে
এখনও একটা রুটির জন্যে হন্যে হয়ে ঘুরে
ভিখারির দল, ছত্রাকে মোড়ানো
বাসি খাবার খায় ।
এখনও একপাশে বিলাসবহুল বাড়ি
অন্যপাশে হাহাকার ঘুরে ,
তবুও তোমাদের ক্ষমতা নিয়ে
কামড়াকামড়ি থামেনা ।
তোমরা কি দেখোনা
দিনমজুর মানুষের দল
কাজের অভাবে না খাওয়াতে পেরে
কান্না মুখ দেখে সন্তানের ।
তোমাদের কি
তোমাদের সন্তানের মুখ মনে পড়েনা ?
কিভাবে পারো পুড়াতে
এত মানুষের স্বপ্নকে ।
অনেকদিন হয়েছে
এসি গাড়ি থেকে নেমে
রাজপথের কান্নার উৎসব
তোমরা দেখোনি ।
অনেকদিন হয়েছে
সূর্যের খরা উত্তাপ রোদ
তোমাদের গায়ে পরেনি ,
গায়ে লাগেনি দুবলার চরের
হাভাতে মানুষের চিৎকার ।
অনেক হয়েছে বঙ্গজননীরা
ক্ষ্রান্ত দেও এবার ।
চাষারা দারুণ কষ্টে আছে
ফসল নষ্ট হচ্ছে জমিতে ,
পকেটে টাকা নাই মানুষের
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ ।
অনেক হয়েছে
বেয়াল্লিশ বছর পার হয়ে গেছে ,
দেশটাকে আর কষ্ট দিয়োনা-
দেশটা আমাদের মা ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



