আজকাল খুব অন্ধকার রাতে
কেউ জেগে থাকেনা জোনাকজ্বলা অপেক্ষাতে,
যান্ত্রিক কোলাহল থেমে গেলেও এ শহরে
থেমে থাকেনা রাত ।
শব্দরা ঘুমায়না এখন
জীবনের কথা বলতে ব্যস্ত সময়ের স্রোত ,
কাল্পনিক স্বপ্ন মোহে এখন আর কেউ ছুটেনা
বিষাদের বিষণ্ণ পেয়ালা হাতে নিয়ে আর
রাত ভালোবাসতে আসেনা ।
কেউ আর প্রেমিকার হাতে চুমো খেয়ে
গ্রাস হতে চায়না ,
সমুদ্রের স্বচ্ছ ফেনলে খোঁজেনা
জীবনের ভোরবেলা ।
কেউ আর জল ছুঁয়ে দেখেনা
কেউ আর আকাশ ছুঁয়ে দেখেনা,
ইচ্ছে হলেই কেউ ডুব দেয় না
স্বচ্ছ জলের মায়ায় ।
অতলে হারিয়ে যেতে পারিনা
অস্পর্শময়তা অজস্র মেঘের ভেলায়,
জঞ্জাল এ শহরের মায়ায় আমি
অভিমান বিষণ্ণতা মাটি চাপা দেই প্রতিদিন ।
বিষণ্ণ বাতাস –শ্যাওলা ধরা দেয়াল
এখন আর কাতর করেনা স্মৃতির আবেগকে ,
গায়ে এখন পলেস্তার খসানো অনুভূতি
চির ধরিয়েছে জানালার পাল্লায় ।
কাস্পিয়ান জলের কান্নায় বিস্ময় মিশে গেছে
অতলজলের গহ্বর বাহুডোরে ,
নিদ্রা ছেড়েছে ঘুমনদী
শতবর্ষের পক্ষাগাতে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



