অতন্দ্রিলা ভালো থেকো তুমি
এখনও তোমার কথার মাঝে আমি আসি ,
কত বর্ষা হয়ে গেলাম তোমার চোখে আমি,
শালিক ডাকা রৌদ্রের ভীড়ে।
এখনও অতন্দ্রিলা তোমার চোখে আমি বৃষ্টি হয়ে ঝরি,
তোমার গল্পের নায়ক হই আমি ।
এখনও তোমার চোখে বৃষ্টিভেজা রাতে কবিতায় আসি ,
তোমার জীবনের আগ্নেয়গিরির অগ্ন্যুপাত হই।
এখনও জোছনা ভেজা রাতে চাঁদ দেখে
অতন্দ্রিলা হয়ত ভাবো একমনে আমায় ,
এখনও হয়ত ভাবো আবার দেখা হবে কবে?
হয়ত ভাবো শেষবারের কথা ।
এখনও বকুলতলার নিচে তন্ন তন্ন করে খোঁজো
আমার স্পর্শের অস্তিত্ব ।
এখনও ভেজা ঘ্রাণে জীবনের ছবি আঁকো
তোমার আমার সময়ের খোঁজ করো বাতাসে ।
এখনও হয়ত তুমি অতন্দ্রিলা
সুনীলের কবিতার ১০৮ টি নীলপদ্ম নিয়ে অপেক্ষায় থাকো ।
এখনও অপেক্ষায় হয়ত তুমি থাকো ,
আমি পাশে এসে শক্ত করে হাতটা ধরবো তোমার ।
এখনও হয়ত ভাবো তুমি শেষবারের কথা
আমার তোমার দূরত্বের অভেদ সীমারেখা ।
অতন্দ্রিলা ভালো থেকো তুমি ,
খুব করে ভুলে যেও আমাকে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



