কৃষ্ণপক্ষ রাত
প্রেমিকার অদৃশ্য হাতের স্পর্শ নিয়ে
ছুটে চলছি ঘর্মাক্ত দেহে ।
বসন্ত বাতাসে স্বপ্নাতুর চোখে
বিস্মৃতির স্বাদ নিয়ে
লেলিয়ান শিখার মত ভেতর ভেতর দাউ দাউ করে জ্বলছি
আর ছুটছি -
কৃষ্ণপক্ষ রাতে ।
মনের মাঝে দাবানলের রথ
ছুটছে দ্রুতবেগে ,
আর কি এক অদৃশ্য মোহে
আমি এখনও পড়ে আছি -
কালের মোহের গ্রাসে ।
ব্যথাতুর মনে কান্না থামিয়ে
এখনও খুঁজি কারো প্রাণের স্পন্দন ,
যেন গাঢ়ভাবে কড়া নাড়ছে আমার হৃদয়ের
কপাটজুড়ে বারবার ।
সত্য আমার প্রেম ,
মর্তের মৃত্তিকায় ঘুরছে দেবলোকের আলোয় ।
কালের খেয়া থেমে গেছে সেই কবে
তবুও কৃষ্ণপক্ষ রাতে
একাতুর মনে
সে জেগে উঠে ভেতরে ।
যেন চুমায়ে যায় আমার হাত
খুব বড় একটা শুন্যতা ঘিরে ।
তৃষাতুর আবেগে
হৃদয়ের বাতায়ানে প্রবল ঝড় উঠে,
আমার সামনে পিচঢালা পথে গড়াগড়ি খায়
মর্মর পাতার ধ্বনি ।
স্বপ্নভ্রষ্ট হয়ে ছিটকে গেছে সত্য স্বপ্ন
এখনও সে আসে প্রতিরাতে মনে,
বৃষ্টি শেষে
কৃষ্ণপক্ষ রাতে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



