
ছবি- ইন্টারনেট
তোমার ওখানে কি আকাশটা এখন নীল ?
আমার এখানে আকাশটা গাঢ় বিষাদ অন্ধকার ।
তুমি হাত ছুঁয়ে কি বৃষ্টি দেখো ?
আমার চোখের কোণে মৃদু জল ঢেউ
বুকের ভেতর আরো ।
আমার এখানে কেউ নেই , কথাগুলো একা ,
তোমার কি ভীষণভাবে মনে পড়ে আমার কথা ?
মাঝে মাঝে কি শিশির ধুয়ে ভোরে তুমি হাঁটো ,
নাকি অনেক তুমি মেঘ এঁকেছো মনের ভাঁজের ভেতর ?
কান পাতলে এখনো কি শুনতে পাও পাতার সর সর শব্দ ?
আমার এখানে একটা গাছও নেই , চারপাশে গাড়ির শব্দ ।
তোমার ওখানে জোছনা কি এখনো আগের মতন ?
আমার এখানে জানলা ছুইয়ে জোছনা আসা বারণ ।
গভীর রাতে আমার যখন ঘুম ভেঙে যায় হঠাৎ
তোমার কথা ভাবি হঠাৎ মাঝে মাঝে তখন।
তোমারো কি ঘুম ভেঙেছে আমার মতন এখন ?
নাকি ভীষণ ঘোরে ঘুমের ভেতর কাটছে তোমার সময় ।
তুমি কি আমায় দেখো ? ঘুমে কিংবা অসুখে ?
আমার ভেতর দারুণ কষ্ট , বলা হয়নি তোমাকে ।
তোমার শিরার স্পন্দন এখনো মনে আছে ,
মেঘের গড়ন তোমার কথা এখন আমার ভেতর ।
তুমি কি এখন আমায় ভাবছো ? কিংবা জেগে আছো ?
আমি এখনো মনে রেখেছি মনফড়িংয়ের ভেতর ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



