
তুমি এখানে নেই তবু এইখানে আছো ,
বুকের পত্রে খামে ভেজা বুকে আছো ।
তুমি এইখানে নেই
জীবনের খোলা ডাকবাক্সের চিঠির প্রতি লাইনে আছো,
তুমি আকাশের ভেজা কুয়াশার শিশিরে আছো ।
গল্পে গল্পে ভেজা বিকেলে আছো,
তুমি সবখানে আছো ।
তুমি আকাশে বাতাসে এ শহরের মতন মিশে আছো ,
বুকের কার্নিশ ধরে তার আশে পাশে সবখানে ।
তুমি চারপাশ বদলে দাও তুমুল বিস্ময়ে
মায়াবী বিকেল হয়ে একেবেঁকে থাকো ।
তুমি এখানে নেই, জ্যামিতিক জীবনের কেন্দ্রেভুত থাকো্
ছায়াপথে তুমি কক্ষপথ ধরে হাঁটো ।
তুমি কোথাও নেই তবু সবখানে আছো
মায়াবী বিভ্রমে ভালোবাসায় জড়ায়ে আছো ।
তুমি সবখানে , তবুও কোথাও তুমি নেই ,
আমার বুকের মধ্যে তুমি শুধু হাঁটো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



