
ভায়োলিনের করুণ শব্দে
বাদকও স্তব্ধ হয়ে যায় ,
পৃথিবীর দীর্ঘতম রাত পার করার অপেক্ষায়
কেটে যায় একটি নির্ঘুম রাত ।
বিষন্ন মনে প্রেমিকার হাত ধরে চলা
এখনও নিঃশব্দে ভাবায় ,
আকাশের গাঢ় নীল কিংবা দিগন্তরেখা
এখন কষ্টের নীল হয়ে গেঁথে যায়
বুকের ভেতর ।
ফুসফুসে দম হারানোর গল্প
এখন পেয়ে বসে প্রায় প্রতি রাতে ,
পৃথিবীর দীর্ঘতম কালো লেবাস
আরও কালো হয় সোডিয়ামের আলোয় ।
এখন নক্ষত্র দেখা হয়না প্রতি রাতে
নীল কষ্ট ডুব দেয় শিশিরে ভিজে ,
দৃশ্যমান হয়ে উঠে যা সামনে
তা আরও কষ্ট বাড়ায় মনের কক্ষপথে ।
ভায়োলিনের করুণ সুর
আরও হয়ে উঠে করুণ ,
পৃথিবীর নিঃশব্দতায় আরও পেয়ে বসে মন
কষ্টের উপোসতায় ।
বিষণ্ণ রেখাপথ ধরে আমি হাঁটতে হাঁটতে
আরও ক্লান্ত হয়ে যাই,
যখন মহুয়ার মাতাল গন্ধ আমায় পেয়ে বসে
বুকের ভেতর তখন খুব ভাঙ্গনের শব্দ হয় ।
ভায়োলিনের করুণ সুর বেজে উঠে
নিঃশব্দতা ভেদ করে রাতের গভীরে ,
হৃদয়ের কক্ষপথে পরিভ্রমণ করে
যাওয়া হয়না নীলকষ্ট ছেড়ে ।
আরও প্রকট থেকে প্রকটতর হয়
মানুষ নামের প্রাণের
হৃদয় ভাঙ্গনের শব্দ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




