
প্রতিটি অলিগলি প্রকোষ্ঠে ভালোবাসার আচ্ছন্নতায় ভর করো তুমি,
মায়াবী বিভ্রমে ভালোবাসায় জড়ায়ে থাকো তুমি
ইন্দ্রিয় কোণে মনের রন্ধ্রে রন্ধ্রে ।
মুহূর্তের প্রতি পারদ কণা ফ্রেমে বন্দী হয়
ভালোবাসা চুমায়ে যায় চোখে চোখে ,
কথা হয় , মুখে নয় চোখের ইশারায় ঠোঁটে ঠোঁটে
প্রতি বিন্দু কণায় শিশিরভেজা ঘামে পাতায় পাতায় ।
তোমাকে ভালো লাগে
মধ্যগগণে সূর্যের খরতাপের নিচে অপেক্ষায় থাকতে ইচ্ছে হয়,
খেয়াঘাটে দাঁড়িয়ে জীবনের সব হিসেব চুকিয়ে হারিয়ে যেতে ইচ্ছে হয়
নিজেকে না ভেবে বৃষ্টিতে হাঁটতে ছুটে যেতে মন চায়।
তুমি এমনই, তোমাকে আমি হারিয়ে পেতে চাইনা
পেয়েও হারাতে চাইনা ,
তুমি আমার বুকের অলিন্দে – শিরায় ধমনী উপশিরাতে
ঘূর্ণায়মান বাঁকের স্রোতের জলস্রোত হয়ে থাকো ।
তোমাকে আমি দেখি, আরও খুব করে দেখি
আমার পাশ দিয়ে হেঁটে যায় তোমার ছায়া ,
আমাকে ভালোবাসায় জড়ায়ে যাও তুমি
মায়ার আড়ষ্টতার ঘূর্ণি হয়ে।
তুমি আসো , চলেও যাও
মায়া মায়া শব্দের কথকতা রেখে ,
আমাকে ভালোবাসার গল্পে বেঁধে তুমি
মাতাল করে রেখে যাও ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



