। মায়াবতী ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাত রেখেছি হাতের ওপর
বুকের ভেতর ভীষণ ঝড় ,
ভালোবাসার দাগ কেটেছি
আমার বুকে তোমার মন ।
চোখ ছুঁয়ে কি দেখছো আমায়
শরীর ছুঁয়ে কথা আসে ,
আমায় নিয়ে একটু কি
ব্যথা উঠে তোমার মনে ।
বুকের ভেতর স্বপ্ন পুষি
তোমায় নিয়ে আমায় নিয়ে ,
বুকপকেটের নিচে আমার হৃদপিণ্ড
তোমার পায়ের শব্দ জানে ।
বৃষ্টিতে সুখ ইচ্ছেতে সুখ
বুকের পাঁজরে তোমার নামে,
তোমার প্রেমের কোমল ত্রাসে
বুকজুড়ে রোদ উষ্ণ ক্ষোভ ।
রাত ছুঁয়ে নয় দিন ছুঁয়ে নয়
জোছনা জলে তোমার ছায়া ,
স্বপ্ন পুষি বুকের খাঁচায়
তোমার সাথে আমার কথা।
সরলরেখা বক্র কোমল
বুকের ভেতর গাঢ় রেখা ,
উৎসবে নয় বিচ্ছেদে নয়
সবসময়ে তুমি আঁকা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন